মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’। প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে নাটকটি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, আখম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, সালহা খানম নাদিয়া, নাবিলা ইসলাম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ।
গল্পের কেন্দ্রে একটা অফিস। এই অফিস যে কিসের অফিস সেটা আসলে এই অফিসের কর্মচারীরাও ভালো করে জানে না। বেশিরভাগ সময় এই অফিসে মিটিং হয় যে সামনে কিসের ব্যবসা শুরু করা যায় বা এই অফিসকে কিসের অফিস বানানো যায়। অফিসের মালিক তিনজন, স্টাফও তিনজন। তিনজন আবার বন্ধু। শাহেদ, রন্টু এবং ইমন। শাহেদ এই অফিসের বস। যদিও অন্য দুজন তাকে বস বলে পাত্তা দেয় না। রন্টু এবং ইমন অফিসের ঠিক মুখোমুখি ফ্ল্যাটে থাকে। সাথে থাকে রন্টুর ভাগ্নে রিশাদ। আরেকটি চরিত্র সোলেমান মিয়া। অফিস বিল্ডিংয়ের মালিক সোলেমানের আমেরিকা প্রবাসী মামাতো ভাই। সেই হিসাবে সোলেমানই বাড়ির দেখভাল করে।
বিয়াল্লিশ বছর বয়সে পঁচিশ বছরের রুমাকে বিয়ে করার পর থেকে সে খুব বিপাকে আছে। সোলেমান সারাদিন টেনশনে থাকে এই বুঝি কেউ তার সুন্দরী বউয়ের সাথে প্রেম শুরু করল। রন্টু খুবই চালাক এবং চতুর। এর তার পিছনে লেগে থাকে সে কিন্তু কেউ তাকে ধরতে পারেনা। সবাই তাকে একরকম অপছন্দ করে আবার পছন্দ না করেও যেন পারেনা। সে অনেক ভালোবাসে কনাকে। কনাও হয়ত তাকে কিছুটা ভালোবাসে কিন্তু কখনোই সে ধরা দেয়না। সোলেমানের বউ রুমাকে মনে মনে পছন্দ করে রিশাদ। যদিও কখনো বলে না, কিন্তু তার কথা চলনে বলনে প্রকাশ পায়। অদ্ভুত সব চরিত্র আর বিচিত্র ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

গত বছরের শেষ দিকে হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সৃষ্টি অভিনেত্রী টিলি নরউডকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এবার এআই অভিনেত্রী টিলি নরউডকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে স্টুডিও পার্টিকল ৬।
১ ঘণ্টা আগে
দ্বিতীয়বারের মতো মাতৃত্বকালীন বিরতিতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত ১১ মে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। লোকচক্ষুর আড়ালে আছেন তারও কয়েক মাস আগে থেকে। রোজার ঈদে বুবলী অভিনীত ‘প্রেশার কুকার’ মুক্তির সময়ও পাওয়া যায়নি তাঁর দেখা। অবশেষে বুবলীর কাজে ফেরার খবর পাওয়া গেল।
১৪ ঘণ্টা আগে
দেশের প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদকপ্রাপ্তি, বৈশ্বিক ব্র্যান্ড জিপ্পোর সঙ্গে চুক্তি, টানা কনসার্ট—সব মিলিয়ে দারুণ সময় পার করছে ওয়ারফেজ। এবার ১৪ বছর পর তারা নিয়ে আসছে নতুন স্টুডিও অ্যালবাম। গত সোমবার প্রকাশ পেয়েছে ওয়ারফেজের অষ্টম স্টুডিও অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’। এটি লিখেছেন শামস মনসুর গনি
১৪ ঘণ্টা আগে
ঐতিহাসিক ও মহাকাব্যিক গল্পের ক্ষেত্রে হলিউড পরিচালকদের কাছে অন্যতম আকর্ষণীয় লোকেশন মরক্কোর ওয়ারজাজাত শহর। রিডলি স্কটের সাম্প্রতিক সৃষ্টি ‘গ্ল্যাডিয়েটর ২’সহ অসংখ্য ব্লকবাস্টার সিনেমার সেট পড়েছে সেখানে। এবার সেই ওয়ারজাজাতকে কেন্দ্র করে ফিল্ম সিটি নির্মাণের বড় উদ্যোগ নিয়েছে মরক্কো সরকার। সেখানে তৈরি হ
১৪ ঘণ্টা আগে