অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক ফারহান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। হাসপাতাল থেকে অভিনেতার অসুস্থতার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা দীপু হাজরা।
দীপু হাজরা জানান, জ্বরে ভুগছিলেন মুশফিক ফারহান। গতকাল শুক্রবার জ্বরের মাত্রা বেড়ে গেলে রাতে তাঁকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তী সময়ে উত্তরার হাসপাতাল থেকে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ফারহানকে। বড় ধরনের বিপদ এড়াতে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আশঙ্কামুক্ত আছেন অভিনেতা। এখন তাঁর অবস্থা অনেকটা ভালো। দু-এক দিনের মধ্যেই কেবিনে স্থানান্তর করা হবে মুশফিক ফারহানকে। নির্মাতা দীপু হাজরা বলেন, ‘হাসপাতালে ফারহানের সঙ্গে আমার দেখা হয়েছে, কুশলাদি বিনিময় হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। সুস্থ হওয়ার পর তিনি শুটিংয়ে ফিরবেন।’
জানা গেছে, আজ রুবেল আনুশের পরিচালনায় একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল ফারহানের। নাটকে তাঁর সহশিল্পী ছিলেন সাফা কবীর। কিন্তু ফারহানের অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে নাটকের শুটিং।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে