বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে দক্ষিণী সুপারস্টার কমল হাসানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিক্রম’। তারকাবহুল এই সিনেমার বাজেট ১৫০ কোটি রুপি। প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ভাষায় সিনেমাটি মুক্তি পেয়েছে গত ৩ জুন। মুক্তির পর থেকেই বক্স অফিসে বেশ দাপট দেখাতে শুরু করে ছবিটি।
বক্স অফিস বিশ্লেষকদের বরাতে ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে জানা যায়, মুক্তির দ্বিতীয় সপ্তাহে ‘বিক্রম’ সিনেমার আয় বিশ্বব্যাপী ২৮০ কোটির বেশি। শিগগিরই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করবে কমল হাসানের এই সিনেমা।
লোকেশ কনগরাজ পরিচালিত অ্যাকশনধর্মী এ সিনেমায় কমল হাসানের সঙ্গে রয়েছেন বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিলের মতো অভিনয় শিল্পীরা। বিশেষ দৃশ্যে দেখা গেছে আরেক সুপারস্টার সুরিয়াকে।
শিগগিরই দর্শক ঘরে বসেই দেখতে পাবে ‘বিক্রম’। ছবিটির হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম সব ভাষার ডিজিটাল স্ট্রিমিংস্বত্ব কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার। তবে নির্মাতারা এখনো জানাননি, ঠিক কবে ওটিটিতে মুক্তি পাবে কমল হাসানের এই সিনেমা।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৪ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে