দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ও আলোচিত সিনেমা ‘ভারিসু’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। আজ বুধবার ট্রেলারটি মুক্তির পরেই এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
ট্রেলারে দেখা গেছে সিনেমাটি একটি বড় যৌথ পরিবারের গল্প। এতে নায়কের চরিত্রে অভিনয় করছেন বিজয়। পরিবারের বাবার চরিত্রে রয়েছেন শরৎকুমার। তাঁর তিন ছেলে বিজয়, শ্যাম ও শ্রীকান্ত। সুখী ওই পরিবারে দ্বন্দ্ব তখন আসে, যখন শরৎকুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রকাশ রাজ পুরো পরিবারকে সরিয়ে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় তাদের ব্যবসা। পরিবারকে বাঁচাতে প্রকাশ রাজের সঙ্গে লড়াইয়ে নামেন বিজয়।
ইতিমধ্যে ট্রেলারের একটি ডায়ালগ সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। একটি দৃশ্যে প্রকাশ রাজকে উদ্দেশ্য করে বিজয়কে বলতে শোনা যায় ‘ক্ষমতা সিংহাসনে থাকে না স্যার। যিনি সিংহাসনে বসেন, তিনিই ক্ষমতা চালান।’
বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’ নতুন বছরের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি একই দিনে ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পাচ্ছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্বচরিত্রে দেখা যাবে প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে।

রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
৫ মিনিট আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
৩৮ মিনিট আগে
প্রিন্স সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে নির্মাতারা বলছেন প্রিব্লাস্ট (মিষ্টি মুখ)। লম্বা ব্রাউনি চুল ও দাড়িতে ভিন্ন এক লুকে গ্যাংস্টার চরিত্রে দেখা গেল শাকিব খানকে।
২ ঘণ্টা আগে
১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’। দারুণ জনপ্রিয়তা পেয়েছিল গানটি। ৪৪ বছর পর আবার সিনেমার জন্য এই মন তোমাকে দিলাম গানটি নতুন করে গাইলেন সাবিনা ইয়াসমীন।
৪ ঘণ্টা আগে