
গুঞ্জন অনেক দিনের। বছর দুয়েক ধরে শোনা যাচ্ছিল, পরিচালক রাজ নিধিমোরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু। গত বছর থেকে বিভিন্ন স্থানে তাঁদের একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ্যে আসতে থাকে। সেই সূত্রে এ গুঞ্জন আরও বাড়ে। তবে সামান্থা কিংবা রাজ কখনো তা স্বীকার করেননি। অবশেষে সামান্থা শুধু তাঁদের সম্পর্ক প্রকাশ্যেই আনলেন না, বরং জানালেন বিয়ের খবরও।
তারকাসুলভ জাঁকজমক নয়, ছিমছামভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রাজ-সামান্থা। গতকাল সোমবার সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে তাঁদের চার হাত এক হয়। একেবারেই পারিবারিক পরিবেশে বিয়ে সারেন তাঁরা। অতিথি ছিলেন মাত্র ৩০ জন। মন্দিরের নিয়ম অনুযায়ীই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিশেষ দিনে সামান্থা সেজে উঠেছিলেন টুকটুকে লাল ভারী ডিজাইনের বেনারসিতে। নামমাত্র মেকআপ, খোঁপায় ফুল, হাতে মেহেদি, গাভর্তি সোনার গয়না। রাজের পরনে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি, সঙ্গে ঘিয়ে রঙের কোট। পরিচালক-অভিনেত্রী দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এই শীতেই যে রাজ-সামান্থা সংসার শুরু করবেন, সেটা ঘুণাক্ষরেও টের পায়নি বলিউড কিংবা দক্ষিণের সিনে দুনিয়ার কেউ।
কাজের সূত্রেই কাছাকাছি এসেছিলেন রাজ-সামান্থা। ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন সামান্থা। শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন। ওই বছর রাজ-ডিকের পরিচালনায় ‘দ্য ফ্যামিলি ম্যান: সিজন ২’ ওয়েব সিরিজে অভিনয় করেন সামান্থা।
গত বছর ‘সিটাডেল: হানি বানি’তেও একসঙ্গে কাজ করেন তাঁরা।
সামান্থার কঠিন সময়ে সাপোর্ট সিস্টেম হয়ে তাঁর পাশে ছিলেন রাজ। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তাই দারুণ বোঝাপড়া তৈরি হয়েছিল দুজনের মধ্যে। সেটাকে সম্বল করে নতুন সঙ্গীর হাত ধরে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন সামান্থা। তাঁর এ যাত্রা সুখের হোক, সে কামনাই করছেন অভিনেত্রীর সহকর্মী ও ভক্তরা।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১০ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১২ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১২ ঘণ্টা আগে