
সারা ভারতের দর্শক টানতে দক্ষিণ ইন্ডাস্ট্রি বিভিন্ন ভাষায় সিনেমা মুক্তি দিচ্ছে। এ তালিকায় তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, ইংরেজি থাকলেও বাংলা এত দিন ছিল না। এবার সেই আক্ষেপও ঘুচতে যাচ্ছে। কন্নড় সিনেমা কান্তারার প্রিকুয়েল ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’ অন্যান্য ভাষার পাশাপাশি মুক্তি পাবে বাংলায়ও।
২০২২ সালে ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তারা’ রেকর্ড গড়েছিল কন্নড় ইন্ডাস্ট্রিতে। ১৬ কোটি রুপিতে বানানো সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটির বেশি। এই সাফল্যের পর ঘোষণা আসে প্রিকুয়েলের। কান্তারার আগের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’।
আগামী ২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’। আজ ঋষভ শেঠির জন্মদিন উপলক্ষে ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে দেওয়া হলো মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দির পাশাপাশি বাংলাতেও প্রকাশ করা হয়েছে সিনেমার পোস্টার।
‘কান্তারা: চ্যাপটার ওয়ান’-এর গল্পে দেখা যাবে দেবতা, বিশ্বাস, জমি ও মানুষের অস্তিত্বের লড়াই। পোস্টারে ঋষভ শেঠি যেন কোনো এক অতিপ্রাকৃত যুদ্ধের দেবতা, যেখানে বিশ্বাস আর রক্ত একাকার। এ সিনেমার শুটিংয়ের যাত্রা মোটেও মসৃণ ছিল না—বন দপ্তরের নোটিশ, নৌকাডুবি এবং এক জুনিয়র আর্টিস্টের মর্মান্তিক মৃত্যু। কোনো কিছুই আটকাতে পারেনি এই সিনেমাকে। ঋষভ শেঠি নিজেই এই সিনেমার চিত্রনাট্য, পরিচালনা ও মুখ্য অভিনেতার ভূমিকায়। প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্দুর ও চালুভে গৌড়া।

অবৈধভাবে কেটামিন সরবরাহ এবং অভিনেতার শরীরে প্রাণঘাতী ডোজ পুশ করার দায়ে পেরির দীর্ঘদিনের সহকারী কেনেথ ইওয়ামাসাকে ৪১ মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ জুলাই থেকে ইওয়ামাসার এই কারাদণ্ডের মেয়াদ শুরু হবে।
৬ ঘণ্টা আগে
সম্প্রতি তামিল সিনেমা ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করে সিনেমা হলের দৈনিক শোর সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান। তাঁদের অনুরোধ বিবেচনা করে মুখ্যমন্ত্রী সিনেমা প্রদর্শনী আইন সংশোধনের সিদ্ধান্ত নেন।
৭ ঘণ্টা আগে
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থার সুখবর দিয়েছেন তানিয়া বৃষ্টি। জানিয়েছেন, এখন অনেকটাই ভালো আছেন তিনি।
৮ ঘণ্টা আগে
অবশেষে সব জল্পনা কল্পনা শেষে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা— ‘রকস্টার’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ, ‘অফিসার’ ও ‘পিনিক’।
৯ ঘণ্টা আগে