
তোপের মুখে দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। এমনকি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। সম্প্রতি ‘কাশ্মীরি পণ্ডিত হত্যা আর গরু পাচার সন্দেহে মুসলিমদের হত্যা একই অপরাধ’ এমন মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সাই পল্লবীকে এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘কাশ্মীর ফাইলস’ ছবিতে দেখানো হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে হত্যা করা হয়েছে। আপনি যদি এ ঘটনাকে সাম্প্রদায়িক সংঘাত হিসেবে দেখেন, তাহলে কিছুদিন আগেই এক মুসলিমকে গরু নিয়ে যাওয়ার অপরাধে মেরে ফলা হয়। আর তাঁকে দিয়ে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানো হয়। এ দুই ঘটনার মধ্যে পার্থক্য কোথায়? সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে। আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করতে পারি না।’
সাই পল্লবীর এই মন্তব্য ঘিরে তোলপাড় নেট দুনিয়া। কেউ কাশ্মীরি পণ্ডিতদের নির্যাতনকে লঘু করে দেখার অভিযোগ করেছে তাঁর বিরুদ্ধে। এমনকি অভিনেত্রীর মন্তব্যের জন্য হায়দ্রাবাদের সুলতান বাজার থানায় অভিযোগ দায়ের করেছে বজরং দল। একই সঙ্গে অভিনেত্রীর বক্তব্যের ২৭ সেকেন্ডের একটি ভিডিও তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ খতিয়ে দেখে আইনি মতামতের পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১২ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৩ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৪ ঘণ্টা আগে