অসুস্থতার কারণে একের পর এক কাজের চুক্তি ভাঙছিলেন দক্ষিণের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এমনকি গত বছর নিশ্চিত হওয়া আমাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘সিটাডেলেও’ তিনি কাজ করবেন না বলে শোনা যাচ্ছিল। এবার সব জল্পনা কাটিয়ে তিনি কাজে ফিরছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিনোদন সংবাদমাধ্যম ভ্যারাইটি।
রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যাকশন সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় ইউনিভার্সের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন সামান্থা। এবার তাঁর সঙ্গে আছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অসুস্থতার জন্য ‘সিটাডেল’-এ অংশ নিতে পারবেন না সামান্থা। এর মাঝে আজই আমাজন প্রাইম ভিডিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রীর অন্তর্ভুক্তি নিশ্চিত করেছেন। তারা ইনস্টাগ্রামে সামান্তার ছবি জুড়ে দিয়ে লেখেন, ‘মিশন চলছে। আমরা সিটাডেলের ভারতীয় কিস্তির কাজ শুরু করেছি।’
কাজে ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামান্থা বলেন, ‘যখন প্রাইম ভিডিও ও রাজ এবং ডিকে আমাকে এই প্রজেক্টে কাজ করার প্রস্তাব দেন, আমি একেবারে মন থেকে এই কাজটা গ্রহণ করেছিলাম। ফ্যামিলি ম্যানে একই টিমের সঙ্গে কাজ করেছি, এখনো করব- এটা আমার জন্য একরকম ঘরে ফেরা হল।’
এখনো নাম ঠিক না হওয়া সিরিজটি পরিচালনা করবেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা জুটি রাজ নিদিমোরু এবং কৃষ্ণ ডিকে। এর চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে এবং সীতা আর মেনন। বর্তমানে মুম্বাইয়ে এর শুটিং চলছে। এর পরবর্তী অংশের শুটিং উত্তর ভারত, সার্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা রয়েছে।
২০১০ সালে গৌতম মেননের রোমান্টিক তেলুগু চলচ্চিত্র ‘ইয়ে মায়া চেসাভেতে’ অভিনয়ের মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। গত বছরের আলোচিত চলচ্চিত্র ‘যশোদা’ তে অসাধারণ অভিনয় এর মাধ্যমে দর্শকদের মন জয় করেন। সামান্থা এখন তাঁর আসন্ন সিনেমা ‘শকুন্তলম’-এর মুক্তির অপেক্ষায় আছেন। অসুস্থতা নিয়েও শকুন্তলম এর ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
৯ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১০ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১০ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১০ ঘণ্টা আগে