
‘বাহুবলি’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির সিনেমা মানেই বিরাট আয়োজন। লার্জার স্কেলের গল্প, তাক লাগানো লোকেশন, বিশাল সেট আর গ্রাফিকসের খেলা। ‘আরআরআর’-এর পর তিনি হাত দিয়েছেন নতুন সিনেমার কাজে। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘এসএসএমবি২৯’। তৈরি হচ্ছে অ্যাকশন ও পৌরাণিক গল্পের মিশেলে। রাজামৌলি আগেই জানিয়ে রেখেছিলেন, অ্যাকশন অ্যাডভেঞ্চার ধরনের এই সিনেমা হবে অনেকটা জেমস বন্ড কিংবা ইন্ডিয়ানা জোনসের মতো। তাই আয়োজনও ব্যাপক।
নতুন সিনেমায় রাজামৌলির সঙ্গী হয়েছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন আছেন নেতিবাচক চরিত্রে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এরই মধ্যে দুটি প্রধান অংশের শুটিং শেষ হয়েছে। এসএসএমবি২৯ সিনেমার একটি গুরুত্বপূর্ণ প্লট রাখা হয়েছে বারাণসিতে। মণিকর্ণিকা ঘাটসহ এ অঞ্চলের ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখানো হবে সিনেমায়। তবে জনবহুল জায়গা হওয়ায় আসল লোকেশনে শুটিং করা কঠিন। সে কারণে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বারাণসীকে রিক্রিয়েট করা হচ্ছে।
তৈরি করা হচ্ছে বারাণসির বিশাল সেট। এ সেট তৈরিতে ৫০ কোটি রুপি খরচ করেছেন রাজামৌলি। বারাণসীর পরিবেশ নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য প্রতিটি খুঁটিনাটি বিষয়ের ওপর নজর দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সেটের কয়েকটি ছবি ফাঁস হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে, কত ব্যাপক আয়োজনে এসএসএমবি২৯ সিনেমার কাজ হচ্ছে।
মহেশ বাবুর অ্যাকশন দৃশ্যসহ উল্লেখযোগ্য কিছু দৃশ্য চিত্রায়িত হবে এ সেটে। রাজামৌলির সিনেমায় প্রযুক্তির ব্যবহার থাকেই। বিশ্বমানের ভিজ্যুয়াল নিশ্চিত করার জন্য এতে যুক্ত করা হয়েছে হলিউডের ভিএফএক্স স্টুডিওকে। জানা গেছে, সিনেমার বাজেটের একটি বড় অংশ বরাদ্দ করা হয়েছে গ্রাফিকসের জন্য।
হায়দরাবাদে শুটিং শেষ করেই জুলাইয়ে টিম যাবে কেনিয়ায়। ঘন জঙ্গল ও প্রাকৃতিক পটভূমিতে সাজানো হবে সেখানকার অ্যাকশন দৃশ্যগুলো। গল্পের এক পর্যায়ে ঔষধি গাছ ও শিকড়ের সন্ধানে বের হয় মহেশ বাবু অভিনীত চরিত্রটি। দেশ-বিদেশ ঘুরতে ঘুরতে সে যায় আফ্রিকায়। কেনিয়ায় চিত্রায়িত হবে এ অংশটি।

উড়িষ্যায় প্রিয়াঙ্কা চোপড়ার অংশ দিয়ে শুরু হয়েছিল সিনেমার শুটিং। কেনিয়ার শিডিউলে আবার যোগ দেবেন তিনি। ছয় বছর পর এটি দিয়ে ভারতীয় সিনেমায় ফিরেছেন প্রিয়াঙ্কা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। ‘বাজিরাও মাস্তানি’র পর আরও একবার বড় স্কেলের গল্পে প্রিয়াঙ্কাকে দেখার অপেক্ষায় ভক্তরা। ২০২৭ সালে রাজামৌলির নতুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩৮ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২১ ঘণ্টা আগে