সঞ্জয় লীলা বানসালির বিগ বাজেট ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ মুক্তির আর মাত্র কয়েক দিন বাকি। এর আগেই গত বুধবার বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়। সালমান খান থেকে ক্যাটরিনা কাইফ, রেখা, অনন্যা পাণ্ডেসহ হাজির ছিলেন একাধিক তারকা। সেখানে হাজির হয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আইভরি রঙের জর্জেটের শাড়িতে চোখধাঁধানো লুকে ধরা দিয়েছেন তিনি।
শাড়ির সঙ্গে খুব হালকা মেকআপে ধরা দেন তিনি। ঢেউখেলানো চুল, চোখে স্মোকি আই মেকআপ, ন্যুড লিপস্টিকে দেখা গেছে অভিনেত্রীকে। ম্রুণালের ছবি দেখে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।
ডিজাইনার মৃণালিনী রাওয়ের ব্র্যান্ড থেকে এই শাড়ি বেছে নিয়েছেন নায়িকা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শাড়ির দাম ১ লাখ ৫৬ হাজার রুপি। আর ব্লাউজের দাম ৫২ হাজার রুপি।
শাড়িতে আইভরি রেশম, জারদৌসি, মুক্তোর হ্যান্ড এমব্রয়ডারি করা বর্ডার দিয়ে স্ক্যালপস রয়েছে। আইভরি স্লিভলেস প্লাঞ্জ নেকলাইন ব্লাউজ পরেছেন তিনি।
ম্রুনালকে ২০২৩ সালের ব্যবসাসফল সিনেমা ‘হাই নান্না’ এবং ‘দ্য ফ্যামিলি স্টার’ এ দেখা গেছে। সঞ্জয় লীলা বানসালির পরবর্তী প্রযোজনা ছাড়াও শিগগিরই তিনি হিন্দিতে ‘পূজা মেরি জান’ সিনেমায় অভিনয় করবেন।
দক্ষিণী ছবির হিট নায়িকা তিনি। এখন চুটিয়ে কাজ করছেন বলিউডেও। ছোট পর্দার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। ‘সীতা রামাম’, ‘হাই নান্না’র মতো জনপ্রিয় দক্ষিণী ছবিতে দেখা গেছে তাঁকে। শাহিদ কাপুরের সঙ্গে ‘জার্সি’ ছবিতেও নজর কেড়েছিলেন তিনি।





গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
২০ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
২১ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
২১ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
২১ ঘণ্টা আগে