সাম্প্রতিক সময়ে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় বক্স অফিস সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা রামচরণের ছবি ‘আরসি–১৫’ ও দক্ষিণের আরেক সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার প্রতীক্ষিত দ্বিতীয় কিস্তি একই সময় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাবে দুই সিনেমা। ফলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বক্স অফিস প্রতিযোগিতার সাক্ষী হতে চলেছে চলচ্চিত্র বিশ্ব।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন থেকে জানা যায়, পরিচালক এস শংকরের পরিচালনায় রামচরণের সিনেমাটি আপাতত ‘আরসি–১৫’ শিরোনামে শুটিং ফ্লোরে আছে। রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমাটির প্রধান অংশের বেশির ভাগ শুটিং গত বছরই শেষ হয়েছে। তাই নির্মাতারা ২০২৪ সালের শুরুতে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন।
এদিকে আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার প্রতীক্ষিত দ্বিতীয় কিস্তিও ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তির প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই তা নিশ্চিত করেনি।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডে অভিনেতা রামচরণ, পরিচালক এস শংকর ও প্রধান নারী চরিত্রে অভিনয় করা কিয়ারা আদভানি সিনেমাটির বেশ কিছু দৃশ্য ধারণে অংশ নেন। এ বছরের প্রথমার্ধেই কয়েকটি শিডিউলে ছবির বাকি শুটিং করার পরিকল্পনা রয়েছে। পরিচালক এস শংকর ছবিটির জন্য পোস্ট-প্রোডাকশনের সময়সূচি এরই মধ্যে তৈরি করে ফেলেছেন।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিনয়া বিদ্যা রামা’র পর রামচরণ ও কিয়ারা আদভানি জুটির এটি দ্বিতীয় ছবি। সিনেমাটিতে প্রধান প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা এসজে সূর্য। এতে আরও অভিনয় করেছেন—জয়রাম, অঞ্জলি সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন এস থামন।
এদিকে গত বছরের ডিসেম্বর থেকেই পুষ্পা–২–এর শুটিং শুরু হয়েছে। ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে নির্মিত সেটে এর দৃশ্যধারণ চলছে। এতে প্রধান নারী চরিত্রে রাশমিকা মান্দানা ছাড়াও মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৪ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৫ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে