ভারতীয় কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘জেইলর’-এ অভিনয় করবেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। গতকাল রোববার প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স তাদের টুইটারে সিনেমাটিতে জ্যাকি শ্রফের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তামিল সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক নেলসন দিলীপকুমার।
সান পিকচার্স জ্যাকি শ্রফের ছবিসংবলিত এক টুইটে জানায়, ‘জেইলের শুটিং সেট থেকে জ্যাকি শ্রফ’। জ্বলন্ত আগুনের ইমুজি ব্যবহার করে প্রযোজনা প্রতিষ্ঠান গুণী দুই অভিনেতার একসঙ্গে কাজ করার উত্তাপ প্রকাশ করেছে।
এর আগে রজনীকান্তের সঙ্গে ১৯৮৭ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘উত্তর দক্ষিণ’ এবং ২০১৪ সালে ‘কোচাদাঈয়ান’–এ একসঙ্গে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ।
রজনীকান্তের জন্মদিন উপলক্ষে গত ১২ ডিসেম্বর জেইলরের একটি বিশেষ টিজার প্রকাশিত হয়েছিল। ১ মিনিট ৪০ সেকেন্ডের টিজারটি বড় কিছুরই আভাস দিয়েছিল। সিনেমাটির মাধ্যমে ২০২১ সালে মুক্তি পাওয়া আনাত্তের পর বড় পর্দায় ফিরছেন রজনীকান্ত।
জেইলরে আরও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, তেলুগু অভিনেতা সুনীল, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু ও অভিনেতা বিনায়কান প্রমুখ। বিশেষ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা মোহনলাল ও শিব রাজকুমার।
অ্যাকশন ঘরানার সিনেমাটি এ বছরের শেষে পর্দায় আসার কথা রয়েছে। ছবিটির সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৯ ঘণ্টা আগে