
চন্দ্রযান-৩ নিয়ে ভারতজুড়ে উত্তেজনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আর দুই দিনের মধ্যে যানটি চাঁদের বুকে অবতরণ করে ইতিহাস গড়বে ভারত। তবে এ নিয়ে টুইটারে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ ভারতের অভিনেতা ও রাজনীতিক প্রকাশ রাজ।
৫৮ বছর বয়সী এই অভিনেতার পোস্টে চাঁদের বুকে একজন চা বিক্রেতাকে দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, ‘ব্রেকিং নিউজ: চাঁদ থেকে বিক্রম ল্যান্ডারের পাঠানো প্রথম ছবি। ওয়াও।’ হ্যাশট্যাগে লিখেছেন—জাস্ট আস্কিং।
কার্টুনটিতে ভারতের ঐতিহ্যবাহী পদ্ধতিতে চা বানাতে দেখা যাচ্ছে যেই ব্যক্তিকে, তাঁকে অনেকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেক নেটিজেন।
তবে ভারতীয় নেটিজেনরা এমন ব্যঙ্গবিদ্রূপকে ভালোভাবে নেননি। অনেকে বলছেন, এটি একটি সংবেদনশীল পোস্ট। প্রকাশ রাজের উচিত ভারতের চন্দ্রাভিযানে অবদান রাখা বিজ্ঞানীদের সম্মান জানানো।
পোস্টের নিচে এক মন্তব্যকারী লিখেছেন, ‘রাজনৈতিক মতাদর্শনির্বিশেষে চন্দ্রযান-৩ আমাদের জন্য গর্বের বিষয়।’ প্রকাশ রাজের উদ্দেশে ওই মন্তব্যকারী আরও বলেন, ‘রাজনৈতিক এবং জাতীয় স্বার্থের নিয়ে ট্রলিংয়ের মধ্যে সীমানা বুঝুন।’
আরেক মন্তব্যকারী লিখেছেন, ‘কাউকে ঘৃণা করা আর দেশকে ঘৃণা করার মধ্যে পার্থক্য রয়েছে। আপনার এমন অবস্থান নেওয়া ঠিক হয়নি।’
‘এটি খুবেই দুঃখজনক। ইসরো ও চন্দ্রযান-৩ কোটি মানুষের হৃদয়ে ঐক্য, আবেগ এবং আশাবাদের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে। আপনি যদি এটি উদ্যাপন করতে না পারেন, তাহলে জাতির প্রতি আপনার ভালোবাসার চেয়েও কোনো ব্যক্তির প্রতি আপনার বেশি ঘৃণা প্রকাশ পাচ্ছে।’
প্রকাশ রাজ অবশ্য পরে আরেক টুইটে সমালোচনার জবাবে আবার খোঁচা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ঘৃণাবাদীরা শুধু ঘৃণাই দেখে...আমি তো শুধু আর্মস্ট্রংয়ের সময়কে লক্ষ্য করে একটি কৌতুক বলেছি...আমাদের কেরালার চা-ওয়ালাদের উদ্যাপন করছি...কোন চা-ওয়ালা এটাকে ট্রল মনে করছে?...আপনি যদি কৌতুক না বোঝেন, তাহলে এই কৌতুক আপনাকে নিয়েই...বড় হও #জাস্টআস্কিং।’
প্রকাশ রাজ ক্ষমতাসীন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন কঠোর সমালোচক। তিনি ২০১৯ সালের সাধারণ নির্বাচনে বেঙ্গালুরু কেন্দ্রীয় লোকসভা সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তাঁর দলের নাম ভারত রাষ্ট্র সমিতি।
চন্দ্রযান-৩ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে গত ১৪ জুলাই এলভিএম-৩ রকেটে করে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। ৫ আগস্ট এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। আগামী ২৩ আগস্ট এটি চাঁদের মাটিতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এ অভিনয় করে পরিচিতি পান সাফানা নমনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা আছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। এবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নমনি। সব ঠিক থাকলে অনন্য মামুনের ‘দানব’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তাঁর।
১৭ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেছিলেন সংগীতশিল্পী মিফতাহ জামান। দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে ফিরছেন তিনি। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অতঃপর অধরা’ শিরোনামের কনসার্টটি।
১৭ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কিশোরী অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অবলম্বনে মেড থেটার ২০২১ সালে মঞ্চে আনে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। এটি দলের তৃতীয় প্রযোজনা। দুই বছর আগে সর্বশেষ ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল অ্যানা ফ্রাঙ্ক, নাটকটি আবার ফিরছে মঞ্চে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে...
১৮ ঘণ্টা আগে
দীর্ঘ দেড় দশকের নির্বাসন কাটিয়ে অবশেষে নিজ মাতৃভূমির মঞ্চে ফিরলেন সিরিয়ার জনপ্রিয় সংগীত তারকা আসসালা নাসরি। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানী দামেস্কে আয়োজিত তাঁর প্রথম প্রত্যাবর্তন কনসার্টে অংশ নিতে উপচে পড়েছিল হাজারো দর্শক।
১৮ ঘণ্টা আগে