রাজনীতির ময়দানে সরব হলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। এ বছরের শুরুতে আত্মপ্রকাশ করে তাঁর রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’। এ দল নিয়ে ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়বেন বিজয়।
গত রোববার প্রথমবারের মতো রাজনৈতিক সমাবেশের আয়োজন করে বিজয়ের দল। তামিলনাড়ুর বিক্রভান্দিতে আয়োজিত এ সমাবেশে দুই লাখ দর্শকের উপস্থিতি আশা করা হয়েছিল। তবে বিকেলের আগেই ভরে ওঠে সমাবেশ স্থল। অনেকে আগের রাত থেকেই অবস্থান নিয়েছিলেন সেখানে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রথম সমাবেশেই ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। ৫-৬ লাখ দর্শক এসেছিলেন বিজয়কে শুভকামনা জানাতে।
আগেই জানা গিয়েছিল, রাজনীতির জন্য অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানাবেন বিজয়। চাইলেই অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যেতে পারতেন তিনি, অনেক তারকা যেমনটা করেন। তবে রাজনীতিতে পুরোটা সময় দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছেন বিজয়। তাই এখন থেকে তিনি শুধুই জনগণের পাশে থাকতে চান।
প্রথম দলীয় সমাবেশে এসে বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়। বলেছেন, ‘ক্যারিয়ারের সুবর্ণ সময়ে এসে আমি অভিনয়কে বিদায় জানিয়েছি। বড় অঙ্কের পারিশ্রমিকের প্রলোভন ছুড়ে ফেলে দিয়েছি। আপনাদের ওপর আস্থা রেখে আজ এখানে এসে দাঁড়িয়েছি।’
ক্যারিয়ারের শুরুতে যে সব সমালোচনা সইতে হয়েছে তাঁকে, সেটা নিয়েও এদিন কথা বলছেন বিজয়। তিনি বলেন, ‘অভিনয়ের শুরুর দিকে অনেকেই আমাকে বলেছিল, আমার চেহারা সুন্দর নয়, আমার ব্যক্তিত্বও আকর্ষণীয় নয়, এমনকি আমার স্টাইল, চুল, হাঁটাচলাও ভালো না। এভাবে আমাকে বারবার তাঁরা লজ্জা দিয়েছে।’
তবে কোনো সমালোচনা দমাতে পারেনি তাঁকে। কঠোর পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন বিজয়। হয়ে উঠেছেন তামিল ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা।
সেই বিজয়ই ৫০ বছর বয়সে এসে নতুন ক্যারিয়ার শুরু করলেন। অভিনয়কে বিদায় জানিয়ে পা রাখলেন রাজনীতিতে। অবশ্য জনসাধারণের সাহায্যে এগিয়ে আসার কাজটা বিজয় শুরু করেছেন আগেই। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বিনামূল্যে খাবার বিতরণ, শিক্ষাবৃত্তি, লাইব্রেরি স্থাপন, সান্ধ্যকালীন টিউশন, আইনি সহায়তাসহ বিভিন্ন দাতব্য ও কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছেন তিনি।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে