
বাজেট মাত্র ২৫ কোটি রুপি, কিন্তু বিশ্বজুড়ে আয় ৩৩০ কোটির বেশি। বাজেটের ১৩ গুণের বেশি আয় করে মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার খেতাব ছিনিয়ে নিয়েছে ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’। তারকাবহুল বড় বাজেটের অনেক সিনেমা একের পর এক যখন বক্স অফিসে প্রত্যাশিত ফল পেতে ব্যর্থ হচ্ছে, তখন রোমান্টিক কমেডি ঘরানার এই স্বল্প বাজেটের সিনেমাটি ভারতের বক্স অফিসে বিরল দৃষ্টান্ত স্থাপন করল।
বড় পর্দায় আলোড়ন তোলার পর ওটিটি প্ল্যাটফর্মেও রাজত্ব শুরু করেছে বেথলেহেম কুদুম্বা ইউনিট। প্রেক্ষাগৃহে মুক্তির ৪২ দিনের মাথায় ২ অক্টোবর জিওহটস্টারে মুক্তি পায় এটি। অরমেক্স স্ট্রিমভিউয়ের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ওপেনিং উইকেন্ডেই হিন্দি ছাড়া অন্য সব আঞ্চলিক ভাষার ভারতীয় সিনেমার মধ্যে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড গড়েছে বেথলেহেম কুদুম্বা ইউনিট। মূল মালয়ালমের পাশাপাশি অন্যান্য ভাষায় অনূদিত সংস্করণগুলোতেও দর্শকদের উপচে পড়া ভিড় ছিল।
গিরিশ এডি পরিচালিত সিনেমাটির গল্পের কেন্দ্রে রয়েছে তরুণী অ্যাশলি ও মধ্যবয়সী জাস্টিনের মধ্যে গড়ে ওঠা মনস্তাত্ত্বিক প্রেম। বয়সের ব্যবধান ও পারিবারিক বিরোধিতার মুখে তারা একপর্যায়ে আলাদা হতে বাধ্য হয়। উচ্চশিক্ষার উদ্দেশে বিদেশে পাড়ি জমায় অ্যাশলি। দেড় বছর পর দেশে ফিরে দুজনের পুনর্মিলন, পুরোনো আবেগের টানাপোড়েন এবং সামাজিক বাধা পেরিয়ে নিজেদের সম্পর্ককে বেছে নেওয়ার গল্প নিয়েই এগিয়েছে সিনেমাটি। এ দুই চরিত্রে নিভিন পৌলি ও মামিথা বাইজু জুটির রসায়ন দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক।
ওনাম উৎসবকে সামনে রেখে গত ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে বেথলেহেম কুদুম্বা ইউনিটের বক্স অফিস যাত্রা ছিল অপ্রতিরোধ্য। মাত্র ২৪ দিনে বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে সিনেমাটি পেছনে ফেলে দেয় ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’, ‘এল২: এমপুরান’, ‘মানজুম্মেল বয়েজ’ ও ‘দৃশ্যম ৩’-এর মতো ব্লকবাস্টার সিনেমাকে। এমনকি অরমেক্স মিডিয়ার সমীক্ষায় সর্বোচ্চ রেটিং পেয়ে চলতি বছর মুক্তি পাওয়া সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমার তকমাও পায় এটি।

সিলেটে কবিরাজ-বাউলেরা রোগী দেখার সময় বা বিষ নামানোর সময় বিশেষ সুর ও ছন্দে একধরনের গান পরিবেশন করেন, যা স্থানীয়ভাবে ‘ওঝার গান’ বা ‘বিষঝাড়ানি’ নামে পরিচিত। তেমন এক কবিরাজ বাউল মোহাম্মদ আনহার মিয়া।
২৪ মিনিট আগে
একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য ‘আ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ’ সিনেমাটি নির্বাচন করেছে সৌদি আরব। আনাস বাতাহাফ পরিচালিত এ সিনেমায় রোমান্স, ফ্যান্টাসি ও ডার্ক কমেডির মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকে মনোযোগী হন জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি আবার ধারাবাহিকে ফিরেছেন তিনি। হিমিকে দেখা যাবে তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে। ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে
১ দিন আগে
একসময় সারা বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত থাকতেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সময় বদলেছে, এখন তিনি কাজ করেন বেছে বেছে। শুধু তা-ই নয়, বছরের অনেকটা সময় এখন তাঁর কাটে যুক্তরাষ্ট্রে। গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন এই অভিনেতা। এসেই ব্যস্ত হয়ে পড়েন নাটকের শুটিংয়ে।
১ দিন আগে