
গত শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর বহুল প্রত্যাশিত সিনেমা ‘গুন্তুর কারাম’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৪১ কোটি ৩০ লাখ রুপি। এরপরদিন অর্থাৎ গতকাল শনিবার সিনেমাটির আয় কমেছে। রীতিমতো ছন্দপতন বলা যায়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, প্রাথমিক অনুমান অনুসারে ত্রিবিক্রম শ্রীনিবাসের চলচ্চিত্রটি শনিবার দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে। দুই দিন শেষে ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি ৩ লাখ রুপি।
এদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির ২ দিনে আয় করেছে ১২৭ কোটি রুপির বেশি। প্রথম দিনে বিশ্বব্যাপী আয় ছিল ৯৪ কোটি রুপির বেশি।
এদিকে এবার দক্ষিণী এই সুপারস্টারের সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এক্সে (টুইটার) পোস্টে সিনেমাটির প্রশংসা করে শাহরুখ ‘গুন্তুর কারাম’–এর প্রতি অঢেল ভালোবাসা জানিয়েছেন। সিনেমাটির ‘জনগণের চলচ্চিত্র’ বলেও অভিহিত করেছেন তিনি। সঙ্গে মহেশ বাবুর অভিনয়ের প্রশংসাও করেছেন শাহরুখ খান।
উল্লেখ্য, ত্রিবিক্রম শ্রীনিবাসের চিত্রনাট্য ও পরিচালনায় মহেশ বাবু ছাড়া ‘গুন্তুর কারাম’-এ অভিনয় করেছেন শ্রীলীলা এবং পূজা হেগড়ে। সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন থামন। পিএস বিনোদের চিত্রগ্রহণে সিনেমাটির সম্পাদনা করেছেন নবীন নুলি। সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমার ব্যানারে প্রযোজনা করেছেন সূর্যদেবরা নাগা ভামসি এবং এস সাই সৌজন্যা।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৯ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৯ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২০ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
২০ ঘণ্টা আগে