ঢাকা: জি বাংলায় ফিরছে নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। পরপর ৯টি সিজন অতিক্রম করে ১০–এ পা রাখল এ বৃহৎ আয়োজন। প্রত্যন্ত অঞ্চল থেকে নৃত্যশিল্পীরা তাঁদের প্রতিভার চমক দেখাতে পারবেন আরও একবার। বহু চমক থাকছে ‘ডান্স বাংলা ডান্স’–এর এবারের আয়োজনে।
আগে বিচারকের আসনে ছিলেন মিঠুন চক্রবর্তী। তিনি ছেড়ে দেওয়ার পর স্টার জলসা মিঠুনকে নিয়ে শুরু করে ‘ডান্স ডান্স জুনিয়র’। যেখানে মিঠুনের ‘মহাগুরু’ বদলে হয়ে যায় ‘এম জি’। মিঠুনের সেই ছেড়ে যাওয়া আসনেই আসছেন গোবিন্দ। এর আগের মৌসুমে অতিথি বিচারক হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। তবে এই প্রথম গোবিন্দ পুরো মৌসুমের বিচারক।
বিচারকের আসনে তাঁর সঙ্গে থাকছেন কলকাতার বাংলা সিনেমার দুই তারকা জিৎ ও শুভশ্রী গাঙ্গুলি। আরও একটি বিশেষত্ব আছে এবারের শোয়ে। কোনো বয়সসীমা থাকছে না। যেকোনো বয়সের মানুষ, এমনকি শিশুরাও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রতিযোগীদের বাছাইপ্রক্রিয়া আরও স্বচ্ছ করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে জি বাংলা। এবার প্রতিযোগী বাছাই করা হবে বিচারকদের সামনে। সেটা দেখতে পাবেন দর্শকেরাও।
উপস্থাপনায়ও নতুনত্ব নিয়ে আসছে ‘ডান্স বাংলা ডান্স’। এই প্রথম থাকছেন দুজন উপস্থাপক– অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়। গুরুর আসনে দেখা যাবে দেবলীনা কুমার, ওম সাহানি, সৌমিলি বিশ্বাস ও রিমঝিম মিত্রকে। নাচের খুঁটিনাটি প্রশিক্ষণ দেবেন গুরুরা। প্রতিযোগিতায় যাঁরা অংশ নেবেন তাঁরা পছন্দমতো নিজের গুরু নির্বাচন করতে পারবেন।
ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ‘ডান্স বাংলা ডান্স’–এর প্রোমো। সেখানে দেখা যাচ্ছে প্রতিযোগীদের মনমাতানো পারফরম্যান্স। আর তারকাদের উজ্জ্বল উপস্থিতি। ওম সাহানি নিজেও উঠে এসেছেন রিয়েলিটি শো থেকে। দেবলীনা কুমার নিজে ভালো নাচেন। ওম-দেবলীনা জুটির নাচ খুব সাড়া ফেলেছিল ‘গোত্র’ সিনেমার আইটেম সং ‘রঙ্গবতী’তে। সৌমিলি বিশ্বাস ও রিমঝিম মিত্র- দুজনের কাছেই নাচ ভীষণ প্রিয়। চারজনই তাই এই সম্মান পেয়ে ভীষণ উৎফুল্ল।
প্রতি শনি ও রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় জি বাংলায় দেখা যাবে ‘ডান্স বাংলা ডান্স’।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৩ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৩ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৩ ঘণ্টা আগে