দুই সিজনের তুমুল সাড়ার পর, ‘পঞ্চায়েত সিজন ৩’ এর জন্য ভক্তরা মুখিয়ে ছিলেন। সব জল্পনার অবসান ঘটিয়ে মুক্তির তারিখের ঘোষণা এল। আমাজন প্রাইম জানিয়েছে, চলতি মাসের ২৮ মে মুক্তি পাবে ভারতের জনপ্রিয় সিরিজটি। আবারও সকলের সামনে উঠে আসতে চলেছে ফুলেরা গ্রাম।
কদিন আগেই নিজেদের জনপ্রিয় তিন সিরিজ ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’ আনার ঘোষণা দেয় আমাজন প্রাইম ভিডিও। এরপর থেকেই তারিখের অপেক্ষায় ছিলেন ভক্তরা।
জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা সহ আরও একঝাঁক তারকা অভিনীত ‘পঞ্চায়েত’ এর তৃতীয় সিজনের মুক্তির তারিখ জানানোর পর থেকেই দর্শকের উন্মাদনা তুঙ্গে। এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিংয়ে রয়েছে বিষয়টি।
গত বছরের ৯ ডিসেম্বর ‘পঞ্চায়েত থ্রি’-এর ফার্স্ট লুক উন্মোচন করা হয়েছিল। এতে জিতেন্দ্র কুমারের চরিত্র অভিষেক ত্রিপাঠীকে তার আইকনিক বাইকে দেখা গিয়েছিল। দ্বিতীয় ছবিতে অশোক পাঠককে (বিনোদ) তার সঙ্গী, দুর্গেশ কুমার এবং বুল্লু কুমারের সঙ্গে দেখা গেছে।
ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় আমাজন প্রাইমের ‘পঞ্চায়েত’-কে। এর আগে এই সিরিজটির দুটি সিজনই দর্শকমন জয় করেছে।

গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
২ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১০ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১১ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে