ঢাকা: ভারতের টিভি চ্যানেল জি বাংলা আয়োজিত রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ১০-এ রানারআপ হয়েছেন বাংলাদেশের প্রতিযোগী মো. তৌফিক এলাহী আনছারী উচ্ছ্বাস। রবিবার (৩০ মে) রাতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল। সেখানেই চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
তৌফিকের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিযোগী পার্থ সারথী বটচ্যাল। প্রথম রানারআপ হয়েছেন সিধু হেস ও রোশনি। আর চ্যাম্পিয়ন হয়েছেন প্রতিযোগিতার ডুয়েট পারফরমার শুভজিৎ-শান্তনু।
রংপুরের ছেলে তৌফিক কদিন আগে কলকাতা থেকে দেশে ফিরেছেন। এখন কুষ্টিয়াতে আছেন কোয়ারিন্টেনে। সেখান থেকে ফাইনালের পরপরই জানান তার অনুভূতি। বলেন, ‘প্রতিযোগিতা চলাকালীন সময়ে মার্চের শেষ দিকে ঢাকায় আসি। এরমধ্যে লকডাউন শুরু হয়ে যায়। ফাইনালের কথা শুনে গত ১৩ এপ্রিল লকডাউনের মধ্যে অনেক ঝক্কি-ঝামেলা পেরিয়ে কলকাতায় যাই। তারপর ফাইনালে জন্য প্রস্তুতি নিই। ফাইনাল অনুষ্ঠিত হয় ১২ মে। তারপর থেকে কলকাতাতেই আটকে থাকি প্রায় ১৫ দিন’ বলেন তিনি।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের এমবিবিএসের ছাত্র তৌফিক জোকস নিয়ে এর আগে কখনোই কোনো প্রতিযোগিতায় অংশ নেননি। মীরাক্কেল তাঁর প্রথম কোনো প্রতিযোগিতা। এজন্য নিজের বাবার কাছে ঋণী বলে জানান তিনি। তৌফিক বলেন, ‘আমার বাবা খুবই কৌতুকপ্রিয় মানুষ। তিনি সবসময় পারিবারিক আড্ডায় নানা জোকস বলে মাতিয়ে রাখেন। মীরাক্কেলে বলা অনেক জোকসই বাবার কাছ থেকে শেখা। অনেকেই পারিবারিক আবহে নাচ গান শেখে, আর আমি জোকস শিখেছি।’
মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার অনুষ্ঠানটি ভারতের টিভি চ্যানেল জি বাংলায় প্রচারিত হলেও বাংলাদেশেও বেশ জনপ্রিয়। গত কয়েকটি সিজন থেকেই বাংলাদেশের প্রতিযোগিতার নিয়মিত অংশ নিচ্ছেন এই রিয়েলিটি শোতে। এ বছর নানা প্রতিকূলতার মধ্যেও চার বাংলাদেশি অংশ নেন। একজন বাদ পড়লেও তিনজন ছিলেন ফাইনালিস্ট। কিন্তু করোনাভাইরাস বাস্তবতার কারণে আবিদুল ইসলাম রিমন ও আফনান আহমেদ রাশেদ ফাইনালের আগে কলকাতায় পৌঁছতে পারেননি। তবে ফাইনালের মঞ্চে ভিডিওতে জানিয়েছেন নিজেদের অনুভূতি।
প্রতিবার মূল পর্বগুলোতে শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরান বন্দ্যোপাধ্যায় বিচারকের দায়িত্ব পালন করলেও এবার ছিলেন না তাঁদের কেউ। এবারের আয়োজনে নতুন বিচারক হিসেবে যোগ দেন জনপ্রিয় চিত্রনায়িকা পাওলি দাম ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে তৈরি হয় বিতর্ক। এ ছাড়া এবার উপস্থাপক মীরের সঙ্গে ছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিক।

দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এ অভিনয় করে পরিচিতি পান সাফানা নমনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা আছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। এবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নমনি। সব ঠিক থাকলে অনন্য মামুনের ‘দানব’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তাঁর।
২১ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেছিলেন সংগীতশিল্পী মিফতাহ জামান। দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে ফিরছেন তিনি। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অতঃপর অধরা’ শিরোনামের কনসার্টটি।
২১ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কিশোরী অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অবলম্বনে মেড থেটার ২০২১ সালে মঞ্চে আনে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। এটি দলের তৃতীয় প্রযোজনা। দুই বছর আগে সর্বশেষ ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল অ্যানা ফ্রাঙ্ক, নাটকটি আবার ফিরছে মঞ্চে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে...
১ দিন আগে
দীর্ঘ দেড় দশকের নির্বাসন কাটিয়ে অবশেষে নিজ মাতৃভূমির মঞ্চে ফিরলেন সিরিয়ার জনপ্রিয় সংগীত তারকা আসসালা নাসরি। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানী দামেস্কে আয়োজিত তাঁর প্রথম প্রত্যাবর্তন কনসার্টে অংশ নিতে উপচে পড়েছিল হাজারো দর্শক।
১ দিন আগে