
‘কয়েক দিনের জন্য ঢাকা তোমাকে শুভ বিদায়’ বলে বুধবার সকালে বরিশালের পথে উড়াল দিলেন অভিনেত্রী সোহানা সাবা। সঙ্গে মৌসুমী মৌ। টিভি নাটক আর উপস্থাপনা মিলিয়ে মৌও বেশ পরিচিত ইদানীং। এক ফ্রেমে এ দুজনকে উড়োজাহাজ থেকে নামতে দেখে কিছু একটা আঁচ করা যাচ্ছিল।
তার আগের দিন বিকেলে ‘কুয়াকাটা আছি’ জানিয়ে ফেসবুকে পোস্ট দিলেন চঞ্চল চৌধুরী। অভিনেতা আরও খোলাসা করলেন, কুয়াকাটা তিনি ঘুরতে নয়, কাজেই গেছেন। ‘বলি’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন। এক দিন পরই শুটিং। সিরিজটি বানাচ্ছেন শংখ দাশগুপ্ত।
সোহানা সাবাও ওই প্রজেক্টে আছেন এমন কানাঘুষা চলছিল। নিশ্চিত করে কিছু বলার উপায় ছিল না। কারণ, ফেসবুকে পোস্ট করার পর চঞ্চল কিংবা নির্মাতা শংখ—কেউই ফোন ধরছিলেন না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সোহানা সাবাকে পাওয়া গেল। ফোনের ও-প্রান্তে তখন তিনি কুয়াকাটার এক হোটেলে। সকাল থেকে শুটিং করছেন, দুপুরে খানিকটা বিরতি পেয়ে বিশ্রাম নিচ্ছেন। সাবা জানালেন, ‘বলি’ ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি।
কী গল্প সিরিজের, কোন বিষয় নিয়ে বানানো হচ্ছে, সেটা নিয়ে কথা বলতে চাইলেন না। কারণ, প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ আছে। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’য়ে দেখানো হবে ‘বলি’ সিরিজটি। প্রযোজনা করছে গুড কোম্পানি।
সোহানা সাবার জন্য ওটিটি অভিজ্ঞতা নতুন নয়। এর আগেও তাঁর গল্পে, তাঁর প্রযোজনায় সিরিজ তৈরি হয়েছে। ফলে খুব বেশি সিরিজে কাজ না করলেও এই মাধ্যমের খুঁটিনাটি তাঁর জানা। তা ছাড়া বছরজুড়ে তিনি যত কাজের সঙ্গে যুক্ত হন, সংখ্যায় অত বেশি না হলেও সেগুলোতে ভালো সম্ভাবনা থাকে। এই ওয়েব সিরিজও তেমনই একটি গল্প।
কুয়াকাটায় সোহানা সাবা একটানা শুটিং করবেন ২০ সেপ্টেম্বর পর্যন্ত। তিনি বললেন, ‘আমি এখানে দুই দফায় আসব। ২০ তারিখে ঢাকায় ফিরে আবার আসব ২৫ তারিখে। দুই দিন শুটিং করে ২৭ সেপ্টেম্বর ফিরে যাব। এরপর বাকি শুটিং মানিকগঞ্জে।’
গত কয়েক বছরে সোহানা সাবার ক্যারিয়ার ডালপালা মেলেছে অভিনয়ের বাইরেও আরও কিছু ক্ষেত্রে। তিনি প্রযোজক হয়েছেন। তৈরি করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘খামারবাড়ি’। তাঁর প্রযোজনায় ছবিও তৈরি হবে। ইন্ডাস্ট্রির অনেকেই যখন মিডিয়ার পাশাপাশি ‘সেকেন্ড ক্যারিয়ার’ তৈরির দিকে মনোযোগী হচ্ছেন, সেই পরিস্থিতিতে সোহানা সাবা নিজের বিনিয়োগ দিয়ে কিছু ভালো কাজ উপহার দেওয়ার কথা ভাবছেন, এ কারণে বাড়তি বাহবা তিনি পেতেই পারেন।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৪ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৪ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৪ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৪ ঘণ্টা আগে