আগামী ১ জুলাই থেকে দীপ্ত টিভিতে আসছে বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘আশ্ক ইয়েনিদেন’। এর বাংলা নাম দেওয়া হয়েছে ‘ভালোবাসা ফিরে এল’। প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৯টায়।
সাগরের ত্রাস ‘তেজী শেভকেতের’ মেয়ে যেইনেপ, বাবার ভয়ে ভালোবাসার টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় যুক্তরাষ্ট্রে। সেখানে গর্ভে আসে অনাকাঙ্ক্ষিত সন্তান যাকে পৃথিবীর বুকে আনতে অস্বীকৃতি জানায় তার প্রেমিক। শেষমেশ সব ছেড়ে আদরের সন্তানকে কোলে নিয়ে একাই নিজ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয় যেইনেপ। আসার পথে বিমানে পরিচয় হয় ইস্তাম্বুলের স্বনামধন্য শেকেরজিযাদে পরিবারের ছেলে ফাতিহর সঙ্গে। পরিবারের নানান স্বপ্ন আর প্রত্যাশার বোঝা থেকে বাঁচার উপায় খুঁজতে থাকা ফাতিহ অনেকটা মরিয়া হয়েই এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসে যেইনেপকে। এখান থেকেই শুরু হয় যেইনেপ আর ফাতিহর গল্প।
সিরিয়ালটিতে বিভিন্ন চরিত্রে বাংলায় কণ্ঠ দিয়েছেন, নাহিদ আখতার ইমু (যেইনেপ), মশিউর রহমান দিপু (ফাতিহ), মোর্শেদ সিদ্দিকী মরু (অ্যারতান), জয়শ্রী মজুমদার লতা (সেলিন), খায়রুল আলম হিমু (ওরহান), সাঈদ সুমন (শেভকেত), রুবাইয়া মাতিন গীতি (মুকাদ্দেস), অশোক কুমার বসাক (ফেহমি), শারমিন মৃত্তিকা (ফাদিক), শফিকুল ইসলাম (মেতে), মেরিনা মিতু (ইয়াদিগার), আইফের (এ্যাথিনা অরোরা তীর্থ), সজিব রায় (কামিল), মো. সাইফুল ইসলাম শিহাব (জেভাত), নাদিয়া ইশবাল (এলিফসু), অরূপ কুন্ডু (মুস্তাফা), শারমিন হায়াৎ দীপা (গুলসুম) এবং মির্জা জান্নাতুল আফরিন শ্রাবনী (ইরেম)।
তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয় সার্বিক তত্ত্বাবধানে আছেন নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা।
‘ভালোবাসা ফিরে এল’ ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর রুবাইয়া মাতিন গীতি এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।
ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘ভালোবাসা ফিরে এল’ দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব এবং ফেসবুকে যে কোন সময় দেখতে পাবে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে