
গত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি। গত বছর নভেম্বরে প্রচার শুরু হয় হাবুর স্কলারশিপ ধারাবাহিকের। প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। আজ প্রচারিত হবে ধারাবাহিকটির ১৫০তম পর্ব।
গ্রামের সহজ-সরল ছেলে হাবু স্কলারশিপ পেয়ে পড়তে যায় অস্ট্রেলিয়ায়। সেই বিশ্ববিদ্যালয়ে পূর্বের সব রেকর্ড ভেঙে ছেলেটি ফার্স্ট হয়। হাবু অস্ট্রেলিয়ায় যে পাঁচ বছর পড়ালেখা করে, সেই সময় যেকোনো বিপদ-আপদে পাশে দাঁড়ায় তার বাংলাদেশি সহপাঠী মারজান। অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার প্রস্তাব পেয়েও দেশের জন্য কিছু করার তাগিদে ফিরে আসে হাবু। আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন।
গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘ধারাবাহিকটির গল্পে যেমন বিনোদন এবং হাস্যরস আছে, তেমনি আছে সমাজ সচেতনতাবিষয়ক বার্তা। ঘুণে ধরা এ সমাজের নানা অসংগতি তুলে ধরাই নাটকের মূল প্রতিপাদ্য। ভালো নাটক হলে মানুষ যে এখনো দেখে, তার প্রমাণ হাবুর স্কলারশিপ।’
হাবুর স্কলারশিপে অভিনয় করছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, অহনা রহমান, শফিক খান দিলু, নীলা ইসলাম, হায়দার আলী প্রমুখ।

কোরবানির ঈদ উপলক্ষে ২৮ মে সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। মুক্তির এক সপ্তাহ পর ৫ জুন আমেরিকা-ইউরোপের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
৬ ঘণ্টা আগে
গত বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হয় ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্সের ব্যানারে নির্মিত ১০ জন তরুণ নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। সম্প্রতি সেই সিনেমাগুলো মুক্তি পেয়েছে ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স ইউটিউব চ্যানেলে।
৯ ঘণ্টা আগে
বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত করার পর থেকে উত্তাল সোশ্যাল মিডিয়া। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পী ও নির্মাতারা। ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
১৪ ঘণ্টা আগে
স্টুডিওর চারদেয়ালের বাইরে বেরিয়ে ইতিহাস-ঐতিহ্যের শিকড়ের সন্ধানে দেশের নানা প্রান্তে শুটিং করা হয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির। তারই ধারাবাহিকতায় ইত্যাদির এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলাকে।
১৪ ঘণ্টা আগে