
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত প্রথম সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ নিয়ে দর্শকমহলে বেশ চর্চা হয়েছে। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটি। সিরিজটিতে ব্রিটিশ শাসন আমলে ভারতবর্ষের প্রেক্ষাপটে একটি পতিতালয়ের গল্প উঠে এসেছে। প্রথম সিজনের সফলতার পর এবার আসতে যাচ্ছে দ্বিতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স হীরামান্ডি ২–এর ঘোষণা দিয়েছে।
ইনস্টাগ্রামে নেটফ্লিক্স একটি বিশেষ ভিডিও শেয়ার করেছে। সেই ফ্ল্যাশ মব ভিডিওতে ১০০ নৃত্যশিল্পীকে আনারকলি ও ঘুঙুর পরে নাচতে দেখা গেছে মুম্বাইয়ের কার্টার রোডে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহফিল আবার জমবে, “হীরামান্ডি টু” যখন আসবে।’
এর আগে খবর এসেছিল হীরামান্ডি ২ বানাবেন না সঞ্জয় লীলা বানসালি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনই আভাস দিয়েছিলেন পরিচালক। তিনি তখন জানিয়েছিলেন, হীরামান্ডি নিয়ে তাঁর স্বপ্ন বাস্তব হওয়া কতটা কঠিন ছিল। তাঁর বক্তব্য, সব কাজ দ্বিতীয়বার হয় না। সব পরিশ্রম একই ভাবে দ্বিতীয়বার করা সম্ভব নয়। তেমনই হীরামান্ডি আবার তৈরি করা তাঁর পক্ষে অসম্ভব। গল্পের ব্যাপ্তির কারণেই তিনি সিনেমার বদলে সিরিজ তৈরির কথা ভেবেছিলেন। প্রথম সিরিজেই তাঁর গল্প বলা শেষ। তবে সেই কথার ওপর নয়া প্রলেপ চাপিয়ে এবার আসছে হীরামান্ডির দ্বিতীয় সিজন।
বিবৃতিতে সঞ্জয় লীলা বানসালি লিখেছেন, ‘যেই ভালোবাসা এবং প্রশংসা হীরামান্ডি পেয়েছে, তাতে আমি ধন্য। পুরো বিশ্বের দর্শক টেনেছে শোটি। সে জন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো সঙ্গী আর হতে পারে না। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ‘‘সিজন টু’’ নিয়ে আমরা ফিরব।’
সিরিজটির প্রথম সিজনে দেখানো হয়েছে লাহোরের এক যৌনপল্লির গল্পের চরিত্রে তখনকার সময়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও রাজনীতির মতো বিষয়গুলো। সেখানে রাজকীয় বেশে ধরা দিয়েছেন মায়ানগরীর ছয় রূপসী। ছয় অভিনেত্রী—মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগলকে দেখা গেছে। প্রত্যেকেই নিজেদের অভিনয় দক্ষতায় মন জয় করেছে দর্শক মহলের। এই সিরিজের হাত ধরেই দীর্ঘদিন পর বলিউডে ফিরেছেন অভিনেতা ফারদিন খান।
এই সিজনে দেখা যাবে দেশভাগের পর লাহোর থেকে কিছু নর্তকী বলিউড ইন্ডাস্ট্রি আর কলকাতার টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন। তবে তাঁদের জীবন বদলায় না। লাহোরে ‘বাবু’দের সামনে তাঁদের নাচতে হতো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে প্রযোজকদের সামনে নাচতে হয় তাঁদের। তাঁদের জীবন গাঁথাই ফুটে উঠবে এই সিজনে। তবে এবার অভিনয়ে কারা থাকছেন তা জানা যায়নি।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
২৫ মিনিট আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৩৩ মিনিট আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৪ ঘণ্টা আগে