
প্রথমবারের মতো সিনেমায় গান গেয়ে প্রশংসায় ভাসছেন শিল্পী তানজীব সারোয়ার। ‘এই গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো’ গানটি শুনে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে তানজীব সারোয়ারের প্রশংসা করে নানা পোস্ট লিখছেন। গানটি গতকাল বৃহস্পতিবার মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার।
তানজীব সারোয়ারের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি। সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছে। ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর।
গানটির বিষয়ে তানজীব সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘এই গানের মাধ্যমেই আমি প্রথমবারের মতো সিনেমায় প্লেব্যাক করলাম। আর এটা আফরান নিশো ভাইয়েরও প্রথম সিনেমা। ভাইয়ের বিভিন্ন নাটকে প্লেব্যাক করলেও সিনেমায় এবারই প্রথম গাইলাম। আসলে গানটি মুক্তি পাওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে প্রশংসা পাচ্ছি। আর গতকাল সিনেমা মুক্তি পাওয়ার পর দর্শক যখন ভালো অনুভূতি জানাচ্ছেন, তখন মনে হচ্ছে আমাদের সবার পরিশ্রম সার্থক।’
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফীর সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

ক্রিটেক মাঠের পাশাপাশি দাদাগিরি দিয়ে উপস্থাপনাতেও নিজেকে প্রমাণ করেছেন সৌরভ গাঙ্গুলী। দাদাগিরি মানেই সৌরভ গাঙ্গুলী—দর্শকের কাছে এটাই সমার্থক হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই তাই নার্ভাস ছিলেন দেব। প্রথমত, নতুন অধ্যায়। দ্বিতীয়ত, বিগত এক দশকে সৌরভের লিগ্যাসি।
৬ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর ছোটগল্প ‘ঠান্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠান্ডা গোশত ২.০’। পরিচালনা ও প্রযোজনা করছেন শাহ নেওয়াজ খান সিজু ও সুমাইয়া আরজু মুহু। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে চলচ্চিত্রটির শুটিং।
৯ ঘণ্টা আগে
চার বছর আগে মুক্তির আগে গান দিয়ে ঝড় তুলেছিল হাওয়া। হাশিম মাহমুদের লেখা সাদা সাদা কালা কালা গানটি ছড়িয়ে পরেছিল দেশজুড়ে। সেই উন্মাদনা দেখা গিয়েছিল মুক্তির পর। সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেলস্ক্রিন সব জায়গায় ছিল দর্শকের লম্বা ভিড়। বিদেশেও রেকর্ড ব্যবসা করে সিনেমাটি।
১১ ঘণ্টা আগে
খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে নতুন আঙ্গিকে। গতকাল প্রকাশ পেল ‘মির্জাপুর দ্য মুভি’-এর টিজার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো মুক্তির তারিখ। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মির্জাপুর দ্য মুভি।
১৩ ঘণ্টা আগে