বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না কাতারের। নারী ও অভিবাসী শ্রমিকদের অধিকার এবং সমলিঙ্গের সম্পর্কের বিষয়ে কাতারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরই মধ্যে বিশ্বকাপের অনুষ্ঠান বর্জন করেছেন অনেক তারকা।
বিবিসির খবরে জানা যায়, ২০ নভেম্বর আয়োজিত হবে এবারের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। তবে মানবাধিকার প্রশ্নে অনুষ্ঠানে পারফর্ম করতে অস্বীকৃতি জানিয়েছেন কয়েকজন পপ তারকা। তাঁদের মধ্যে আছেন শাকিরা, ডুয়া লিপা ও রড স্টুয়ার্ট।
এর আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছিল যে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন পপতারকা শাকিরা ও ডুয়া লিপা। তবে ডুয়া লিপা সাফ জানিয়েছেন, তিনি কাতারে অনুষ্ঠানে অংশ নেবেন না। কারণ, নারী ও অভিবাসী শ্রমিকদের নিরাপত্তাহীনতা, সমলিঙ্গের সম্পর্ক নিয়ে কাতারের অবস্থান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই ব্রিটিশ সংগীত তারকা বলেন, ‘কাতারে যখন মানবাধিকার নিশ্চিত হবে, সত্যিই বিশ্বকাপের আয়োজক হওয়ার যোগ্যতা অর্জন করবে, তখন কাতারে যাওয়ার কথা ভেবে দেখব।’
কাতার বিশ্বকাপের অনুষ্ঠানে পারফর্ম করার তালিকায় নাম ছিল ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরারও। তবে তিনিও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এ ছাড়া কাতারে পারফর্ম করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ব্রিটিশ পপতারকা রড স্টুয়ার্ট।
তবে এবারের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিটিএস তারকা জাং কুক, আমেরিকান র্যাপ দল ব্ল্যাক আইড পিস ও কলাম্বিয়ান গায়ক জে বালভিনের অংশ নেওয়ার কথা রয়েছে।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে