গত মাসের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বিবাহবিচ্ছেদের খবর দিয়েছিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সে সময় তিনি জানিয়েছিলেন ব্যক্তিগত সংকট পাশে রেখে মনোনিবেশ করতে চান গানে। গতকাল প্রকাশিত হলো কনার নতুন গান ‘সোনা জান’। কনা জানালেন, আরও কয়েকটি নতুন গান তৈরি করছেন তিনি। একে একে প্রকাশ করবেন সেগুলোও। শুধু তাই নয়, গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন কনসার্টেও অংশ নিচ্ছেন এই সংগীতশিল্পী।
কেএম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে কনার নতুন গান সোনা জান। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আদিব কবির। মোহন ইসলামের নির্দেশনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অলিভিয়া সরকার। তাঁর সঙ্গে আছেন অমিত পাল। এটি বাংলাদেশে অলিভিয়ার প্রথম কাজ।
নতুন এই গান নিয়ে কনা বলেন, ‘গানের কথা ও সুর খুব ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে এটি আমার পছন্দের একটি গান। গানটি তৈরির শুরু থেকেই আমি যুক্ত ছিলাম। তবে মিউজিক ভিডিওতে আমাকে দেখা যাবে না। অনেক এফোর্ট দিয়ে মোহন ইসলাম ভিডিওটি বানিয়েছেন। অলিভিয়া সরকার ও অমিত পাল—দুজনেই অনেক ভালো করেছেন। আশা করছি, সব মিলিয়ে সোনা জান গানটি সবার ভালো লাগবে।’
গত সপ্তাহে সিঙ্গাপুরে কনসার্টে পারফর্ম করেছেন কনা। সিঙ্গাপুর যাওয়ার আগে খবর প্রকাশ হয় কে লিংক নামের গানের দল করেছেন কনা। সে দল নিয়েই পারফর্ম করবেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে কনা জানান, কে লিংক কোনো নতুন দল নয়। কনা বলেন, ‘এই দলের সদস্যরা আগে থেকেই আমার সঙ্গে ছিলেন। আমার ড্রামার ছিলেন হানিফ ভাই। ২০২১ সালে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। কে লিংক নামটি তাঁর দেওয়া ছিল। এই দলে আছেন রাজা, জিকো, অন্তর, রাজিব ও দিপু।’
সিঙ্গাপুরে আয়োজিত কনসার্ট নিয়ে কনা বলেন, ‘খুব ভালো একটি অনুষ্ঠান হয়েছে। সেখানে বসবাসকারী অনেক প্রবাসী বাঙালি এসেছিলেন গান শুনতে। তাঁরা আমার সঙ্গে গলা মিলিয়েছেন। তাঁদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ।’
সামনে আর কী কী গান আসছে—জানতে চাইলে কনা বলেন, ‘মাত্রই সোনা জান প্রকাশ পেল। আমি চাই, এখন এই গানটি সবাই উপভোগ করুক। আরও কয়েকটা নতুন গান করছি। প্রস্তুত হলে একে একে প্রকাশ করব।’

এবার হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজের মেয়ে সুরি ক্রুজ বাবার পদবি ত্যাগ করেছেন। ২০ বছর বয়সী সুরি এখন ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হচ্ছেন বলে খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স। এর মধ্য দিয়ে টম ক্রুজও হলিউডের সেইসব তারকা বাবাদের তালিকায় যুক্ত হলেন, যাদের সঙ্গে সন্তানদের সম্পর্ক বিচ্ছিন্ন বা জটিল।
৩ ঘণ্টা আগে
২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার পাশাপাশি তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। ৬২ বছরের সংগীতজীবনে শিল্পকলায় এটি ছিল রুনা লায়লার প্রথম একক কনসার্ট।
১৫ ঘণ্টা আগে
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে মোহাম্মদ ইকবাল বানাচ্ছেন ‘গুলশানের চামেলি’। এ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের। এবার এই সিনেমায় যুক্ত হলেন আজমেরী হক বাঁধন।
১৬ ঘণ্টা আগে
আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ড বয়কট করার সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দিল বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম সাবমিট না করার ঘোষণা দিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।
১৭ ঘণ্টা আগে