উৎসব এলেই নতুন গান নিয়ে সরব উপস্থিতি দেখা যায় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়ার। এবার ঈদ উৎসবেও নতুন গান নিয়ে আসছেন তিনি। তবে এবার শ্রোতারা ভিন্ন আঙ্গিকে পাবেন কর্নিয়াকে।
প্রথমবার ফোক গান গেয়েছেন এই সংগীতশিল্পী কর্নিয়া। ‘হুজুগ’ শিরোনামে গানটির কথা লিখেছেন মাহবুব রহমান এবং গানটির সুর করেছেন মার্সেল। গানটির সংগীতায়োজন করেছেন আলভী আল বিরুনি।
প্রথমবার ফোক গান গাওয়া প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘এই প্রথম ফোক গান গাইলাম। আমার জন্য একেবারেই নতুন ঘরানার গান এটি। গানের কথাগুলো খুব সুন্দর। গানটিতে আমাকে নতুনভাবে পাবেন দর্শক-শ্রোতারা। আশা করি সবার ভালো লাগবে।’
ভিডিওসহ গানটি কর্নিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। নিজের ইউটিউব চ্যানেল থেকেই নিয়মিত গান প্রকাশ করছেন কর্নিয়া। গত মাসে প্রকাশ পেয়েছিল ‘তুমি নামের পৃথিবী’ নামের একটি দ্বৈত গান। গানটিতে কর্নিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তারকা কণ্ঠশিল্পী আসিফ আকবর।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
৮ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
৯ ঘণ্টা আগে