দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস। বিশ্বজুড়ে তাঁদের দর্শকপ্রিয়তা দিনদিন বাড়ছেই। রেকর্ড ভাঙা-গড়া যেন বিটিএস–এর জন্য সাধারণ একটি বিষয় হয়ে উঠেছে। এবার আরেকটি পুরস্কার জিতে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল জনপ্রিয় ব্যান্ড দলটি।
গত শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘নিকেলোডিয়ন কিডস চয়েজ অ্যাওয়ার্ড’–এর এবারের আসরের ‘ফেবারিট মিউজিক গ্রুপ’ হিসেবে পুরস্কার জিতেছে বিটিএস। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সেরা ব্যান্ড দল হিসেবে কিডস চয়েজ অ্যাওয়ার্ড জিতল তারা। সংখ্যার বিচারে এটা তাদের সপ্তম শিরোপা জয়। এর আগে এতবার আর কোনো ব্যান্ডদল এই পুরস্কার জেতেনি। তাদের গড়া ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ আরেকবারের মতো এগিয়ে নিল দলটি।
২০১৩ সালে আত্মপ্রকাশের পর থেকে বিশ্বব্যাপী বিটিএস–এর জনপ্রিয়তা আকাশচুম্বী। টুইটারে তাদের অনুসারীর সংখ্যা ৪ কোটি ৮০ লাখের বেশি। ২০২০ সালে প্রথম গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয় বিটিএস। গানের জন্য শুধু জনপ্রিয়তা নয়, বিটিএস গড়ে ৪৯ লাখ ডলার আয় করে দক্ষিণ কোরিয়ার জিডিপিতে দশমিক ৩ শতাংশ অবদান রেখে আসছে।
‘বিটিএস’ গত বছর ঘোষণা করে, সদস্যরা ব্যক্তিগত প্রকল্পের জন্য কয়েক বছর বিরতি নেবেন। বিগ হিট মিউজিক তখন জানিয়েছিল, ২০২৫ সালের দিকে তাঁরা আবার মিলিত হবেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে