
লন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ১৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি আরও গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।
১৯ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হবে লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। স্থানীয় কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সহায়তায় এই আয়োজন করছে উদীচী যুক্তরাজ্য শাখা। এ বছর অনুষ্ঠিত হবে আয়োজনের ১৬তম আসর। দিনব্যাপী বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে দুটি পর্বে। প্রথম পর্ব চলবে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। কবিতা পাঠ, শিশু-কিশোরদের আবৃত্তিসহ থাকবে নানা কিছু। দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবে বিশেষ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় বেশ কিছু গান। তাঁর সঙ্গে মিউজিশিয়ান হিসেবে থাকবেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পীরা। বাংলাদেশ থেকে সাবিনা ইয়াসমীনের সঙ্গে থাকছেন চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল। একই অনুষ্ঠানে মৌসুমী ভৌমিক গাইবেন তাঁর জনপ্রিয় গানগুলো।
এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে প্রবাসী ভাইবোনেরাও কাজ করে যাচ্ছেন, এটা আমাদের জন্য আনন্দের খবর। বিদেশের মঞ্চে যখন গাইতে উঠি, সামনে যেন একখণ্ড বাংলাদেশ দেখতে পাই। যখন গান গাই, কী আবেগ নিয়ে সবাই গেয়ে ওঠেন আমাদের গান, আমাদের বাংলা গান। চেষ্টা করব, গান গেয়ে বরাবরের মতোই প্রবাসী ভাইবোনদের মন জয় করে আসতে।’
সাবিনা ইয়াসমীন জানিয়েছেন, অনুষ্ঠান শেষে ২৫ অক্টোবর দেশে ফিরবেন তিনি।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
৬ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
৮ ঘণ্টা আগে