১৮ দিনের লড়াই শেষ। মারা গেছেন প্রয়াত ভারতীয় গায়ক শক্তি ঠাকুরের স্ত্রী ও গায়িকা মোনালি ঠাকুরের মা মিনতি ঠাকুর। মা হারানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন মোনালি। আজ শুক্রবার মায়ের মৃত্যুর খবর জানালেন তাঁর বোন মেহুলি ঠাকুর। সামাজিক মাধ্যমে লেখেন, ‘শিকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান। বেলা ২টা বেজে ১০ মিনিটে মা স্থির হয়ে গেছেন।’
মোনালি ঠাকুরের মা কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। ডায়ালাইসিস চলছিল তাঁর। কলকাতার বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
কোভিডে বাবা শক্তি ঠাকুরকে হারান মোনালি ও মেহুলি। তিন বছরের ব্যবধানে মাতৃহারা দুই বোন। যদিও মায়ের সময় যে কমে আসছে, সে কথা গতকাল বৃহস্পতিবার নিজেই জানিয়েছিলেন গায়িকা। মায়ের সঙ্গে ছোটবেলার ছবি দিয়ে স্মৃতিমেদুর হন মোনালি। পাশাপাশি, মায়ের যে ‘লাইফ সাপোর্ট’ খুলে নিতে বাধ্য হয়েছেন তা-ও জানান।
মোনালি লেখেন, ‘‘কঠিন পরিস্থিতিতে কী ভাবে লড়াই করব মা, এই একাকিত্ব এই যন্ত্রণা। বড্ড অসহায় লাগছে। কিন্তু এ বার সময় এসে গিয়েছে এবং তাঁকে লাইফ সাপোর্ট থেকে বের করে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে এবং তৈরি হতে হবে। আমার মাকে শান্তি দাও ঈশ্বর এবং আমাকে সাহায্য করো। এখন মাকে ছাড়া আমার জীবনটাই বা কী ভাবে কল্পনা করব। আর নিজেকে ঠিক রাখতে পারছি না।’’
এদিকে এর মাঝেই গতকাল বৃহস্পতিবার কনসার্ট করতে বাংলাদেশেও আসেন মোনালি। পেশাদারত্বের জন্য মাকে হারানোর যন্ত্রণা বুকে চেপে রাজারবাগ পুলিশ লাইনসের মঞ্চে পারফর্ম করেন তিনি। মাকে উৎসর্গ করেন গানও।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৪ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৪ ঘণ্টা আগে