চলছে দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’-এর চতুর্থ আসর। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে শিগগিরই দেখা যাবে এই গানের আসর।
২৪ জুন প্রতিযোগিতামূলক এই গানের অনুষ্ঠানের চতুর্থ অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে দিনভর অসংখ্য প্রতিযোগীর গান শুনে বিচারকেরা বিচারকার্য করেছেন। বিচারক হিসেবে ঢাকা থেকে ছিলেন আজাদ দেওয়ান মুক্তি, লাভলি দেব, কাজল রেখা, কামরুজ্জামান রাব্বি। রাজশাহী থেকে ছিলেন মো. হাবিবুর রহমান এবং ডা. শায়লা তাসনিম।
তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কী— এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকেরা ম্যাজিক কার্ড প্রদান করেন দুইজন শিল্পীকে। তাঁরা হলেন ঐশী রানী দৃষ্টি এবং মেহজাবিন খান সিঙ্গা। সারা দেশের মোট ১৮ জন প্রতিযোগী অংশ নেবেন মূল রাউন্ডে।
বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের সহায়তা, মূল্যায়ন, গানের রাইটস ও রয়ালিটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিলো সান ফাউন্ডেশনের। তারই ধারাবাহিকতায় শুরু হলো এবারের ম্যাজিক বাউলিয়ানা ২০২২।
চতুর্থ আসরে রেজিস্ট্রেশন করেছেন সারা দেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী। ম্যাজিক বাউলিয়ানার প্রতিটি পর্ব দেখতে চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়।
ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ওয়ারড্রোর পার্টনার - দেশাল।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে