ইরাস ট্যুরে এই মুহূর্তে যুক্তরাজ্যে রয়েছেন পপ সুপারস্টার টেলর সুইফট। লন্ডনের ওয়েম্বলিতে শো করার আগে গায়িকাকে পড়তে হলো এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে। কমলা রঙের স্প্রে ছড়িয়ে নষ্ট করা হয়েছে সুইফটের ব্যক্তিগত জেট বিমান। আর সেই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠেছে গায়িকার নিরাপত্তা নিয়েও।
ওয়েম্বলি উড়ে যাওয়ার আগে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে সেখানে দাঁড়িয়ে ছিল সুইফটের ব্যক্তিগত বিমান। সেই সময়েই ওই এয়ারপোর্টে হানা দেন দু’জন পরিবেশবাদী। প্রতিবাদ জানাতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বিমানে অরেঞ্জ স্প্রে করে দেন তাঁরা। যে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে রয়েছে সুইফটের ব্যক্তিগত জেটও।
অ্যান্টি ফসিল ফুয়েল প্রোটেস্টের অংশ হিসেবে এমনটা করা হয়েছে। জাস্ট স্টপ ওয়েল নামের এক পরিবেশবাদী সংস্থা প্রাইভেট জেটগুলোতে এই আক্রমণের দায় স্বীকার করেছে। শুধু দায় স্বীকার নয়, রীতিমতো রঙে ভর্তি হয়ে থাকা বিমানগুলোর সামনে দাঁড়িয়ে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন তাঁরা। তাঁদের দাবি, এভাবে প্রাইভেট জেট নিয়ে ঘোরা ফেরা করাতে বাড়ছে কার্বন নির্গমন। আর তার কারণেই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব ভোগ করতে হচ্ছে।
এদিকে ব্যক্তিগত জেট বিমান ব্যবহার করার জন্য পরিবেশবাদীরা প্রায়ই টেইলর সুইফটের সমালোচনা করেন। জানা গেছে, তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত ১৭০ বার আকাশে উড়েছিলেন।
তবে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টপকে কীভাবে দু’জন ভেতরে ঢুকে একের পর এক বিমানে রং করে দিতে পারেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিরাপত্তাকর্মীদের গাফিলতির দিকেও আঙুল উঠছে। এই ঘটনার কারণে ওয়েম্বলিতে টেলর সুইফটের কনসার্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ শুক্রবার সেখানে শো করবেন ১৪ গ্র্যামি জয়ী টেলর সুইফট।

গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট। আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সহযোগিতায় দেশ গড়তে জুলাই জাগরণ প্ল্যাটফর্ম।
১১ ঘণ্টা আগে
সংগীতসফরে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গত ২৬ জুলাই মিশিগান থেকে শুরু হয়েছে কনার এই সফর। দুই মাসের বেশি সময়ের এই ট্যুরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ১৯টি কনসার্টে গাইবেন তিনি।
১১ ঘণ্টা আগে
অর্ধযুগের বেশি সময় পর সিনেমায় ফিরছেন আমিন খান। ‘গুলশানের চামেলি’ নামের তারকাবহুল সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মহরত অনুষ্ঠানে জানানো হয় অভিনয়শিল্পীদের নাম।
১১ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহর কাছে বয়স একটি নিছক সংখ্যা মাত্র। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে ‘প্যায়ারেলাল’ সিনেমা দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৭৬ বছরে এসেও দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন।
১১ ঘণ্টা আগে