
প্রতিবছরই ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। এবারও ভালোবাসা দিবসে নতুন গান উপহার দিচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘আদুরে দিন’। ‘তোর সাথে যাবো বলে, আজ দেখা পাবো বলে, যতো ইচ্ছে খুশি সাজিয়েছি/তুই এসে ছুঁয়ে দিলে, সব ব্যথা ধুয়ে দিলে, দূরে ভেসে যেতে রাজি আছি’—এমন কথায় গানটি লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন মিনহাজ জুয়েল। মিক্স-মাস্টারিং করেছেন আদিব কবির।
এরই মধ্যে তৈরি হয়েছে আদুরে দিনের মিউজিক ভিডিও। রাজধানীর বিভিন্ন লোকেশনের পাশাপাশি ইনডোরে সেট তৈরি করে হয়েছে গানের শুটিং। মডেল হয়েছেন নয়ন সানি ও ফারিয়া। ডেডলাইন স্টুডিওস লিমিটেডের ব্যানারে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

নতুন গান নিয়ে ফাহিম ইসলাম বলেন, ‘ভালোবাসার মানুষকে নিয়ে সবারই নানা স্বপ্ন থাকে। প্রিয় মানুষের উপস্থিতি আর স্পর্শে মনে জাগে আনন্দের শিহরণ। প্রেমিক-প্রেমিকার এমন মিষ্টি অনুভূতি নিয়েই সাজানো হয়েছে গানটি। ভালোবাসা দিবসে আসছে শ্রোতাদের জন্য আমাদের এই বিশেষ উপহার। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
১৪ ফেব্রুয়ারি ইউটিউবের ডেডলাইন মিউজিক চ্যানেলে প্রকাশ করা হবে আদুরে দিন গানটি।

গত বছর কাজল আরেফিন অমির টিম থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ার চেষ্টায় আছেন শিমুল। ইতিমধ্যে ‘শর্টকাট’ নামের নাটকে প্রথমবার অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এবার আসছে শিমুল শর্মা পরিচালিত প্রথম নাটক ‘কাবজাব’।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে নাগরিক টেলিভিশন প্রচার করবে ২৮টি সিনেমা। চ্যানেলটির ৭ দিনব্যাপী ঈদ আয়োজনে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, বেলা ২টা, বিকেল ৫টায় দেখা যাবে সিনেমাগুলো।
৮ ঘণ্টা আগে
গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরীকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। খেলার ফাঁকে ফাঁকে তাঁরা দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সেলফি তোলেন।
১১ ঘণ্টা আগে
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৬১তম জন্মদিন ছিল গতকাল শনিবার। ঘরোয়া পরিবেশে উদ্যাপন করা হয় সেই জন্মদিন। বিশেষ এই দিনে আমিরের পাশে ছিলেন তাঁর বান্ধবী গৌরী স্প্রাট। শুধু কি তাই, সেখানে হাজির হন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও।
১৪ ঘণ্টা আগে