কানাডার টরন্টোতে মঞ্চ মাতালেন বাংলাদেশের শিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও ব্যান্ড শূন্য। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘শূন্য লাইভ ইন কানাডা ফিচারিং ফুয়াদ’। প্রবাসী বাঙালি কমিউনিটির আয়োজনে এ অনুষ্ঠানে ফুয়াদ ও ব্যান্ড শূন্য পরিবেশন করে তাদের জনপ্রিয় গানগুলো। ২৭ আগস্ট টরন্টোতে আয়োজিত বাংলা রক ফেস্টে আরও গান গেয়েছেন তানজিব, রুসাফ প্রমুখ। সাউন্ড করেছেন রকেট। মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন নাদিম। আয়োজনের সমন্বয় করেছে বাংলাদেশি ব্যান্ডস অ্যাসোসিয়েশন অব কানাডা।
ফুয়াদ আল মুক্তাদির বলেন, ‘আমি শূন্য ব্যান্ডের অদৃশ্য এক সদস্য। তাঁদের দীর্ঘ পথচলায় পাশে থাকার চেষ্টা করেছি। এই ব্যান্ডটি আজ যতটা পথ পাড়ি দিয়েছে তা তাদের একান্তই নিজেদের কঠোর পরিশ্রম আর সাধনার ফল। আমার ভালো লেগেছে তাদের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করতে পেরেছি।’
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শূন্য ব্যান্ড জানিয়েছে, অসাধারণ আয়োজন ছিল। দর্শক শ্রোতারা দারুণভাবে উপভোগ করেছেন। এছাড়া, ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
১০ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
১০ ঘণ্টা আগে
নাট্যদল আপস্টেজের প্রথম প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’। ২০১৯ সালের ১৯ জুলাই প্রথম মঞ্চে আসে নাটকটি। সবশেষ মঞ্চায়ন হয়েছিল ২০২০ সালে। ছয় বছর পর রাত ভ’রে বৃষ্টি আবার মঞ্চে ফিরছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী দেখা যাবে।
১০ ঘণ্টা আগে