প্রথমবারের মতো দেশের বাইরে কনসার্টে অংশ নিতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। আগামী জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়ায় পারফর্ম করবে দলটি। বিষয়টি নিশ্চিত করা হয়েছে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে।
নেমেসিসের ফেসবুক পেজে জানানো হয়েছে, আগামী ২৯ জুন মেলবোর্ন ও ৬ জুলাই সিডনিতে গান শোনাবে নেমেসিস। ২৭ জুন অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন ব্যান্ডের সদস্যরা।
ব্যান্ডের এই ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছে অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আর অপেক্ষা শেষ হচ্ছে না, ১২ বছর পর প্রিয় ব্যান্ডটির গান সামনে থেকে শুনব।’ আরেকজন লিখেছেন, ‘৬ জুলাইয়ে সিডনির শোর টিকিট ইতিমধ্যে কিনে ফেলেছি। তোমাদের অপেক্ষায়।’
দেশেও কনসার্টে ব্যস্ত সময় পার করছে নেমেসিস। এ ছাড়া নিজেদের চতুর্থ অ্যালবাম নিয়েও কাজ করছে ব্যান্ডটি।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে