বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন উপলক্ষে দেশজুড়ে আজ উৎসবের আমেজ। দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে কনসার্ট ও সংগীতানুষ্ঠান। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
রবীন্দ্রসরোবর, ধানমন্ডি, ঢাকা
বেলা ৩টায় শুরু হবে ‘মোজো বৈশাখী কনসার্ট’। গান শোনাবে ব্যান্ড ফিডব্যাক, উচ্চারণ, ব্ল্যাক, এনএকে, শহরবাসী ও বাউল শাহজাহান মুন্সী।
নেত্রকোনার আংগারুয়া গ্রামের মঙ্গলঘর পরিসর
গতকাল ভোরের প্রথম আলো ফোটার পর শুরু হয়েছে ‘খনার মেলা’। দিনরাতব্যাপী এই মেলায় থাকছে সমগীত, কৃষ্ণকলি ও গানের দল, সহজিয়া, চিৎকার, বটতলা, সহযোগ ও আপ্রাণের পরিবেশনা। একক পরিবেশনায় অংশ নেবেন কফিল আহমেদ, মিয়া হোসেন বাউল, বাউল শাজাহান মুন্সি, শেফালী বাউল, ফকির সাহেব, দুদু-কাঞ্চন বাহারি, দুলাল চিশতি, গুরু প্রিয়, নূপুর সুলতানা, কুয়াশা মূর্খ, আরিফুল উদয়, ফয়সল কবির প্রমুখ।
পাবনায় জেমস, ইমরান ও ঐশী
পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে গান শোনাবেন নগর বাউল জেমস, ঐশী, ইমরান মাহমুদুল ও ম্যাজিক বাউলিয়ানা ২০২৫-এর সেরা শিল্পীরা । সকাল ৮টা থেকে শুরু হবে কনসার্ট। সকালে পাবনার এই কনসার্টের পর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত আরেক বৈশাখী কনসার্টে গাইবেন ইমরান।
চিরকুটের তিন কনসার্ট
পয়লা বৈশাখ উপলক্ষে তিনটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তিনটি কনসার্টে গান শোনাবে ব্যান্ড চিরকুট। আজ বেলা ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও বেলা ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পারফর্ম করবে ব্যান্ডটি। আগামীকাল বুধবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নেবে চিরকুট।
মেঘদলের একক কনসার্ট
রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার মিলনায়তনে সন্ধ্যা ৭টায় শুরু হবে মেঘদলের একক কনসার্ট ‘ঝোড়ো সময়ের গান’। সীমিত পরিসরের এই আয়োজনে সর্বোচ্চ ২০০ জন দর্শক অংশ নিতে পারবে। টিকিটের দাম এক হাজার টাকা। মেঘদলের পাশাপাশি এই কনসার্টে গান শোনাবেন তিনজন অতিথি শিল্পী।
কোক স্টুডিও বাংলার কনসার্ট
রাজধানীর কোর্টসাইড মাদানী অ্যাভিনিউতে বৈশাখী কনসার্টের আয়োজন করেছে কোক স্টুডিও বাংলা। এতে গান শোনাবেন ঋতুরাজ, অনিমেষ রায়, শানিলা ইসলাম প্রমিতি, শুভেন্দু দাস শুভ, অঙ্কন কুমার, মিঠুন চক্র প্রমুখ।
ঢাকা ও রাঙামাটিতে শিরোনামহীন
ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ব্রডব্যান্ড এক্সপোতে আজ পারফর্ম করবে শিরোনামহীন ব্যান্ড। আগামীকাল রাঙামাটির বস্তি শাহ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে গান শোনাবে শিরোনামহীন।
বনানীতে প্রীতম হাসান
অ্যাসেন ও রিশকা কানেক্টসের উদ্যোগে বনানীর কামাল আতাতুর্ক পার্কে ‘কার্পে ডিয়েম-লাল বৈশাখী ১৪৩৩’ শীর্ষক কনসার্টে আজ গাইবেন সংগীতশিল্পী প্রীতম হাসান। গতকাল এই আয়োজনে গান শুনিয়েছেন হাবিব ওয়াহিদ ও ব্যান্ড নেমেসিস।
কবি নজরুল কলেজে সোনার বাংলা সার্কাস
আজ সন্ধ্যায় কবি নজরুল সরকারি কলেজের মাঠে আয়োজিত কনসার্টে পারফর্ম করবে ব্যান্ড সোনার বাংলা সার্কাস। আরও থাকবে ব্যান্ড রংবাজ ও বাংলাদেশ রেবেলস।
শিল্পকলায় বৈশাখী আয়োজন
বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে পাঁচ দিনব্যাপী উৎসব। আজ উৎসবের দ্বিতীয় দিনে রয়েছে নানা আয়োজন। বিকেল ৪টায় একাডেমি প্রাঙ্গণে ঢাকঢোল বাদনের ছন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে শতকণ্ঠে জাতীয় সংগীত। এ ছাড়া পরিবেশিত হবে কবিগান, গাজীর গান, গম্ভীরা ও বাউল গান। থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত ও নৃত্য পরিবেশনা। আরও থাকবে একক শিল্পী ও ব্যান্ডের সংগীত পরিবেশনা।

জোড়া সুখবর দিলেন মৌসুমী হামিদ। দ্বিতীয় বিয়ের সঙ্গে দিলেন মা হওয়ার খবরও। চরকির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সহকর্মীদের চমকে দেন মৌসুমী হামিদ।
১২ ঘণ্টা আগে
বিশ্বসফর শেষে এবার নতুন এক যাত্রা শুরু করলেন পপসংগীত দুনিয়ার সুপারস্টার টেইলর সুইফটের। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্রাভিস কেলসির সঙ্গে।
১৬ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতভর ভোট গণনা শেষে শনিবার ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
১৭ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাতভর ভোট গণনা শেষে শনিবার ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
১৭ ঘণ্টা আগে