এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি শাকিরা–পিকের বিচ্ছেদের ঘোষণার বেশ কিছুদিন হয়ে গেছে। কলম্বিয়ান গায়িকা শাকিরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মিয়ামিতে যাবে বলে বহুদিন ধরেই শোনা যাচ্ছে। সেখানে তিনি তার দুই সন্তান সাশা ও মিলানকে নিয়ে যেতে চান। এমনই জানা গেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে।
শাকিরা জানিয়েছেন, তিনি বার্সেলোনা ছাড়তে চান এবং দুই সন্তানকে নিয়ে মিয়ামিতে বসবাস করতে চান। আর এতেই আপত্তি পিকের। শাকিরার সঙ্গে সন্তানদের মিয়ামি পাঠাতে নারাজ স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে। পিকে কোনোমতেই তার সন্তানদের স্পেন ছাড়তে দেবেন না, এমনকি ছুটি কাটাতেও না!
তবে এবার মার্কার প্রতিবেদনে জানা যায় আগামী ১ এপ্রিল মিয়ামিতে যাচ্ছেন শাকিরা। তবে শেষ পর্যন্ত মিয়ামি যাওয়ার সময় শাকিরা তার সন্তানদের সঙ্গে নিয়ে যেতে পারবেন কি না সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
স্প্যানিশ সাংবাদিক সান্দ্রা আলাদ্রো জানিয়েছেন, আগামী ১ এপ্রিল মিয়ামিতে যাচ্ছেন শাকিরা। শাকিরা স্পেন ছেড়ে দিলেই পরিস্থিতি ঠান্ডা হবে। দুজনের স্পেনে অবস্থানের কারণে বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। এর প্রভাব পড়ছে বাচ্চাদের ওপর। বাচ্চারা ভালো নেই।
তবে মিয়ামি যাওয়ার সময় শাকিরা তার সন্তানদের সঙ্গে নিয়ে যেতে পারবেন না সে বিষয়ে এই সাংবাদিক কোনো তথ্য দেননি।
তারকা জুটির সম্পর্ক ভেঙে যাওয়ার দায়টা অবশ্য পিকেরই। শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়ছেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এ ঘটনায় দুই সন্তান নিয়ে তখন ইবিজা দ্বীপে চলে যান শাকিরা।
২০১০ বিশ্বকাপের সময় প্রথম সাক্ষাৎ হয় পিকে ও শাকিরার। সেই সময় থেকেই তাঁদের প্রেমের শুরু। তবে বিয়ে করেননি তাঁরা। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙেই গেল।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে