প্রায় দেড় হাজার গানের স্রষ্টা শাহ আবদুল করিমের প্রয়াণ দিবস আজ। এই প্রজন্মের কাছে যে কয়েকজন শিল্পী তাঁর গান ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে অন্যতম হাবিব ওয়াহিদ। বাউলসম্রাটকে নিয়ে স্মৃতিচারণা করলেন হাবিব।
২০ বছর আগের কথা। আমি তখন যুক্তরাজ্যে। প্রবাসী বন্ধুদের কণ্ঠে প্রথম শাহ আবদুল করিমের গান শুনি। এর মধ্যে অন্যতম ছিলেন কায়া ও হেলাল। প্রথম শোনাতেই মনে ধরে যায়। অন্য রকম একটা মায়া জন্মায়। কী কথা, কী সুর! তখনো তাঁর সম্পর্কে অতটা জানতাম না। আস্তে আস্তে শাহ আবদুল করিমকে চিনতে শুরু করি, তাঁর সম্পর্কে জানতে শুরু করি। তাঁর গান যতই শুনি ততই মুগ্ধ হই। তাঁকে নিয়ে যত লেখা পেয়েছি, পড়েছি। একসময় মনে হলো, নতুন প্রজন্মের কাছে তাঁর গানকে উপস্থাপন করা গেলে মন্দ হবে না। এ জন্য আধুনিক সংগীতায়োজনের ওপর জোর দিই। এর মধ্যে আমার প্রথম দুটি অ্যালবাম ‘কৃষ্ণ’ ও ‘মায়া’-তে ওনার কিছু গান রাখি।
শাহ আবদুল করিমের সঙ্গে আমার প্রথম দেখা হয় ২০০৫ সালে। দেখা করতে সিলেটে যাই। প্রায় ১২ ঘণ্টা জার্নি করে তাঁর বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার সময় ভেতরে দারুণ একটা উত্তেজনা কাজ করছিল। তাঁর সামনে গিয়ে দাঁড়ানোর স্মৃতি সারা জীবন মনে থাকবে। তখন তিনি খুবই অসুস্থ। কথা বলতে পারেন না। ঠিকমতো নড়াচড়া করতে পারেন না। যাঁরা যেতেন তাকিয়ে থাকতেন। মনে হতো উনি কিছু একটা ভাবছেন। আমি তাঁর চোখের দিকে তাকিয়ে রইলাম। তিনিও আমার দিকে তাকিয়ে। তাঁর মুখ থেকে কোনো কথাই বের হলো না। কিন্তু অদ্ভুত একটা চাহনি ছিল। সেই চাহনিতেই যেন হাজার কথা বলে গেলেন। এমন একজন গুণী এবং সৃষ্টিশীল মানুষকে কাছ থেকে দেখার মধ্যেও আনন্দ আছে। অবশ্য তাঁর সঙ্গে কথা বলতে না পারার একটা আফসোসও রয়ে গেছে। আরেকবার তাঁর সঙ্গে দেখা হয়েছিল ঢাকার এক হাসপাতালে। তখন তিনি আরও অসুস্থ।
আমি তাঁর অল্প কিছু গান করেছি। কিছু কিছু গান আছে, যার কথার গভীরতা এত বেশি যে আমার মনে হয় সাধারণ কারও পক্ষে এমন গান লেখা সম্ভব নয়। এ ধরনের গান ফুটিয়ে তোলার জন্য তাঁর জীবনদর্শন বোঝাটা জরুরি। তাহলে হয়তো ওনাকে নিয়ে পরিপূর্ণ কাজ করা সম্ভব। শাহ আবদুল করিমের গানগুলো নিয়ে আরও অনেক কাজ হওয়া উচিত। আমারও কাজ করার ইচ্ছা আছে। যেহেতু তিনি জীবিত নেই, ফলে এর স্বত্ব পাওয়া কঠিন হয়ে গেছে।
অনুলিখন: মীর রাকিব হাসান

দেশের পর্যটনশিল্পকে আরও জনপ্রিয় করতে শুরু হয়েছে ‘চলো ঘুরে আসি’ শিরোনামের এক নতুন উদ্যোগ। এই প্রকল্পে ভ্রমণভিত্তিক গল্প নিয়ে তৈরি হবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাতে অভিনয় করবেন নতুন শিল্পীরা। শিল্পী নির্বাচনের দায়িত্ব পালন করবেন নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী নাজনীন হাসান চুমকী ও রিচি সোলায়মান।
১১ ঘণ্টা আগে
২০১৭ সাল থেকে প্রতিবছর বিভিন্ন বিভাগে সেরাদের দেওয়া হচ্ছে আনন্দমেলা অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত চ্যারিটি অর্গানাইজেশন আনন্দমেলার ব্যানারে দেওয়া হয় এই সম্মাননা পদক। আগামী ২৫ ও ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড সাইনসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’।
১১ ঘণ্টা আগে
প্রতিবছরই সংগীতসফরে একাধিকবার দেশের বাইরে যান ব্যান্ড তারকা নগর বাউল জেমস। আগামী জুলাইয়ে তিনি যাচ্ছেন ইউরোপ ট্যুরে। লন্ডন কনসার্ট দিয়ে শুরু হবে তাঁর এই সংগীতসফর।
১১ ঘণ্টা আগে
২০১৩ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ স্তব্ধ করে দিয়েছিল সবাইকে। গল্পে যেমন ছিল থ্রিলারের স্বাদ, তেমনি ছিল পারিবারিক বন্ধনের আবেগ। মোহনলাল অভিনীত সিনেমাটি পরবর্তী সময়ে কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি, মান্দারিনসহ বিভিন্ন ভাষায় রিমেক হয়েছে। এসেছে সিকুয়েল। ২০২১ সালে দৃশ্যমের দ্বিতীয় পর্ব মুক্তির
১১ ঘণ্টা আগে