ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের জায়গা বজায় রেখেছেন।
হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬ প্রকাশিত হয়েছে ৫ মার্চ। এতে গত ১৫ জানুয়ারি পর্যন্ত ধনসম্পদের তথ্য যোগ করা হয়েছে। হুরুন-এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। ২০২৫ সালে এই অঙ্ক ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। এই বিপুল পরিমাণ সম্পত্তি কমার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে, গত দেড় বছরে শাহরুখের কোনো সিনেমা মুক্তি না পাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, নতুন সিনেমা না আসা এবং রেড চিলিস এন্টারটেইনমেন্টের কিছু বড় প্রজেক্ট মাঝপথে থাকায় এই আর্থিক ঘাটতি দেখা গিয়েছে। তবে সম্পত্তি কমলেও শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী অভিনেতা।
গত বছর শাহরুখের সম্পত্তি টেইলর সুইফটের চেয়ে বেশি ছিল। এবার চিত্রটি উল্টো। টেইলর সুইফট এখন ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের মালিক। অন্যদিকে গায়িকা রিহানার সম্পত্তি পৌঁছেছে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে। বিনোদন জগতে শীর্ষে আছেন জে-জি, যাঁর সম্পত্তি ২ দশমিক ৮ বিলিয়ন ডলার।
শাহরুখের এই বিপুল সম্পত্তির উৎসে রয়েছে তাঁর অভিনীত সিনেমার আয়। এ ছাড়া ২০০২ সালে প্রতিষ্ঠিত তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট বলিউডে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছে এবং শাহরুখের সম্পদের বড় উৎস হয়ে উঠেছে। এ ছাড়া শাহরুখের মালিকানাধীন ‘নাইট রাইডার্স স্পোর্টস’ আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স পরিচালনা করে। এই ক্রীড়া প্রতিষ্ঠানও তাঁর বিপুল সম্পদের অন্যতম স্তম্ভ।
খানের সম্পদে বিশ্বের বিভিন্ন স্থানে তাঁর রিয়েল এস্টেট বিনিয়োগও বড় ভূমিকা রেখেছে। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর বাড়ি ‘মান্নাত’-এর মূল্য প্রায় ২০০ কোটি রুপি। পাশাপাশি লন্ডনের পার্ক লেনে অ্যাপার্টমেন্ট, লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের ভিলা, দিল্লি ও আলিবাগে সম্পত্তি, ইংল্যান্ডে ছুটি কাটানোর বাড়ি এবং দুবাইয়ে বিলাসবহুল বাসভবন তাঁর সম্পদ সাম্রাজ্যে যুক্ত হয়েছে।
শৌখিন শাহরুখের গাড়ির গ্যারেজও সমান সমৃদ্ধ। তাঁর সংগ্রহে রয়েছে বুগাটি ভেরন, রোলস রয়েস ফ্যান্টম, বেন্টলি কন্টিনেন্টাল জিটিসহ বিএমডব্লিউ, মার্সিডিজ-বেঞ্জ, অডি ও রেঞ্জ রোভার ব্র্যান্ডের একাধিক গাড়ি। শুধু চলচ্চিত্র নয়, ব্যবসা ও সংস্কৃতির ক্ষেত্রেও শাহরুখ খানের সাফল্য তাঁকে ভারতের শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

কান উৎসবে এ বছর স্বর্ণপাম জেতার লড়াইয়ে আছে ২২টি সিনেমা। সবচেয়ে বেশি আলোচনা চলছে যেসব সিনেমা ঘিরে, তার মধ্যে অন্যতম ইরানি নির্মাতা আসগর ফারহাদির ‘প্যারালাল টেলস’। আসগর ফারহাদি সব সময়ই সাধারণ মানুষের জীবনের ছোট ছোট ঘটনার মাধ্যমে বড় সামাজিক সত্য তুলে ধরেন। প্যারালাল টেলসও তার ব্যতিক্রম নয়।
১৪ মিনিট আগে
গোথাম সিটির অন্ধকার জগতে সবার আশার আলো ব্রুস ওয়েন বা ব্যাটম্যান। বিশেষ কোনো অলৌকিক ক্ষমতা না থাকলেও যেভাবে পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে অপরাধীদের মোকাবিলা করে ব্যাটম্যান, তাতে এই সুপারহিরো চরিত্রটি দিন দিন হয়ে উঠেছে পপ কালচারের অনন্য প্রতীক।
১ ঘণ্টা আগে
অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন। শনিবার চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩১ বছর।
৮ ঘণ্টা আগে
কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে ওয়েব ফিল্ম বানিয়েছেন আকা রেজা গালিব। নাম ‘সারার সংসার’। এতে সারা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। গতকাল সন্ধ্যায় ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে সারার সংসার...
১ দিন আগে