বাঙ্গালির প্রাণ নেচে ওঠে বসন্ত আগমনে। ফাগুনের মাতাল সমীরণ মনোজগতে তোলে আলোড়ন। ২০০৫ সালের কোনো এক ফাগুন বিকেলে কবি মোক্তার হোসেন লিখেছিলেন ‘উপহার’ কবিতাটি।
এরপর কেটে যায় বেশ কটি বসন্ত। গত বছর এক বিকেলে কবির বাসায় বন্ধু মামুনুর গিয়েছিলেন তাঁর মিউজিক ভিডিও ‘বৃথা সম্প্রচারের’ শুটিংয়ে। শুটিং শেষে চা আড্ডার এক ফাঁকে কবি মামুনুরের হাতে তুলে দেন তার ২০১৭ সালে বইমেলায় প্রকাশিত দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘মহুয়া মাতাল হলে’। যেখানে প্রকাশিত হয় কবিতা ‘উপহার’।
এরপর কেটে যায় আরও কিছুদিন। এক ভোরে কবি ঘুম থেকে জেগে দেখতে পান মামুনুরের একটা ভয়েস ক্লিপ, যেখানে সুরারোপিত তারই কবিতা ‘উপহার’।
শুরু হয় উপহার গানের নির্মাণ। একে একে যুক্ত হন সংগীত আয়োজক রোমেল হাসান, গিটারিস্ট জে আর সুমন ও মিক্সিং মাস্টার জাহান ইসলাম।
কবি মোক্তার হোসেন বলেন, যে আবেগ উৎসারিত হয়েছিল তাঁর কবিতায় তিনি অবাক হয়ে শুনলেন মামুনুর তৈরি করেছেন সেই অধরা সুর। যে সুরে খেলে যায় ফাগুনের হাওয়ার অবমিশ্রিত সুখ, যে অনুভূতি তিনি রচনা ও প্রকাশ করতে চেয়েছেন এই কথামালায়।
মামুনুর নিজের প্রাণের তাগিদে গান করেন। জানান, ভালোবাসা থেকে গান করা, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে নয়। আর তাই তাঁর গানগুলো বর্তমান সময় থেকে একটু আলাদা। কারণ তিনি এখনো নব্বইয়ের দশকের বাংলা গানে মোহিত হয়ে আছেন। শিল্পী মামুনুর বলেন, এখন গান শুধু শোনার নয়, দেখারও। উপহার গানের মিউজিক ভিডিওটি আপাতত অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ হয়েছে।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৬ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে