স্থগিত হয়েছে কোক স্টুডিও বাংলার কনসার্ট। বৈরী আবাহাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
চলতি বছরে দেশের সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্ট বলা হচ্ছিল এই কনসার্টকে। বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে এ কনসার্টের আয়োজনে কনসার্ট উপভোগ ছাড়াও দর্শক শ্রোতারা ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন।
আজ দুপুর ১টা ৩০ মিনিটে কনসার্ট মাঠের দরজা দর্শকদের জন্য খোলার কথা থাকলেও বিকাল ৪টা পর্যন্ত সেটি খুলতে পারেনি আয়োজকরা। তখনও ঝরছিলো বৃষ্টি।
আয়োজকদের পক্ষ থেকে তখন জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে কনসার্ট শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। ভেন্যুর ফটক খোলা হবে বিকাল ৫টায়। আর কনসার্ট শুরু হবে ৭টা থেকে। সেই ফটক খোলা আর হলো না।
আলোচিত এই কনসার্টে গান করার কথা ছিলো জেমস, মমতাজ, মিজান, অর্ণব, পান্থ কানাই প্রমুখ। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে