আরএম, জিমিন, জাংকুকের পর এবার একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএস তারকা ভি। গতকাল মঙ্গলবার ভি’র এজেন্সি বিগহিট মিউজিকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান আডরের ব্যানারে ভি’র প্রথম একক অ্যালবামের কাজ চলছে।
প্রথম একক অ্যালবাম প্রকাশের আগে চাপে ভুগলেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভি। তিনি বলেন, ‘বিশাল চাপে থাকলেও আমি ভীষণ খুশি। অ্যালবামে আমার গানের নিজস্ব ছাপ থাকবে। বিটিএসের ভি’র তুলনায় একক অ্যালবামের ভিকে আলাদা করতে পারবেন শ্রোতারা। আশা করছি, অ্যালবামটি নিয়ে বিটিএস আর্মিরা খুশি হবেন।’
একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ভি, জাংকুকরা। সাত সদস্যদের ব্যান্ডটির ছয় সদস্য ইতিমধ্যে একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন, শেষ সদস্য হিসেবে অ্যালবামের ঘোষণা দিলেন ভি।
তবে অ্যালবামের নাম, প্রকাশের দিনক্ষণ এখনো জানানো হয়নি, পরবর্তী সময় বিস্তারিত জানাবে বিগহিট মিউজিক।
আডরের প্রধান নির্বাহী কর্মকর্তা মিন হি জিন বলেন, ‘গত বছরের শেষ ভাগে আমরা অ্যালবামটি করার প্রস্তাবটি পেয়েছি। যদিও আমাদের ব্যস্ত সূচির কারণে কাজটি করতে পারব কি না, তা নিয়ে ইতস্তত বোধ করছিলাম। তবে ভি’র গানের প্রতি আগ্রহ ও দারুণ কণ্ঠস্বর আমাকে মোহিত করেছে।’

আজ প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নিয়ে তৈরি অ্যালবাম ‘উত্তরাধিকার’। এ ছাড়া বান্দরবানে আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে আয়োজন করা হয়েছে কনসার্ট।
৩ ঘণ্টা আগে
নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হলো ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল। এ উপলক্ষে ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত নারীদের এই আয়োজনে টালিউডের নারী শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিনের জল্পনাকল্পনা আর প্রতীক্ষার পর এল সেই ঘোষণা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যুক্ত হলো ‘এক্স-মেন’। ১৪ আগস্ট রাতে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ডি২৩ : দ্য আলটিমেট ডিজনি ফ্যান ইভেন্টে নতুন এক্স-মেন সিনেমার অভিনয়শিল্পীদের নাম ও মুক্তির তারিখ ঘোষণা করল মার্ভেল স্টুডিওস।
৩ ঘণ্টা আগে
আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১৭ ঘণ্টা আগে