উপচে পড়া দর্শকের সামনে ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ গাইলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজন করেছিল ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের কনসার্টটি। আতিফ আসলাম মূল আকর্ষণ হলেও দর্শক দারুণ উপভোগ করেছেন বাংলাদেশের তাহসান ও কাকতালের গান। আরও ছিলেন পাকিস্তানের আব্দুল হান্নান।

বিকেল ৫টার দিকে বাংলাদেশের ব্যান্ড কাকতালের পরিবেশনা দিয়ে শুরু হয় কনসার্ট। ততক্ষণে স্টেডিয়াম পূর্ণ হয়ে উঠেছে দর্শকে। কাকতালের চমৎকার পরিবেশনা শেষে ৬টা ৫০ মিনিটে মঞ্চে আসেন হান্নান। গান গেয়ে দর্শক মাতানোর ফাঁকেই জানিয়ে দিলেন, ‘এটা আমার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো।’।

এরপর মঞ্চে আসেন কনসার্টের অন্যতম আকর্ষণ তাহসান খান। তাহসানের মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো স্টেডিয়াম কণ্ঠ মেলায় তাঁর সঙ্গে। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মঞ্চে আসেন আতিফ আসলাম। তিনি স্টেজে উঠতেই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। কিছুটা বিরতির পর বিদ্যুৎ-সংযোগ ঠিক হলে রাত ৯টায় আবার মঞ্চে আসেন আতিফ। পরিবেশন শুরু করেন ‘জিতনি দোফা’ দিয়ে। পুরো স্টেডিয়াম সমস্বরে গেয়ে ওঠে আতিফের সঙ্গে। একে একে আতিফ গাইলেন ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’র মতো জনপ্রিয় গানগুলো। মঞ্চে দাঁড়িয়ে আতিফ বললেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোমের মতো। আর আপনারা আমার সবচেয়ে ভালো শ্রোতা।’

তৌকীর আহমেদ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা। চার দশকের বেশি সময় ধরে মঞ্চ, টিভি ও সিনেমা—তিন মাধ্যমেই আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। অভিনয় ও নির্দেশনা দুই ক্ষেত্রেই নন্দিত তৌকীর আহমেদ। গত ৫ মার্চ ছিল তাঁর ৬০তম জন্মদিন। এ উপলক্ষে তৌকীর আহমেদের ছয় দশকের গল্প উদ্যাপনের আয়োজন করেছেন তাঁর সহকর্মীরা।
৭ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের পূর্বপুরুষের আদি নিবাস বাংলাদেশের ময়মনসিংহে। তাই বাংলাদেশের প্রতি তাঁর গভীর মমত্ববোধ রয়েছে। আগেও অনেকবার এই দেশে এসেছেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে শ্রীকান্ত জানিয়েছেন, বাংলাদেশে এলে শিকড়ের ঘ্রাণ পান তিনি। সম্প্রতি এই গুণী শিল্পী সপরিবারে...
৭ ঘণ্টা আগে
তরুণ মুন্সীর কণ্ঠে প্রকাশিত হলো লাকী আখান্দের সুর করা গান। গানের শিরোনাম ‘যার কাছে মন রেখে’। গানটি লিখেছেন গোলাম মোর্শেদ। প্রায় তিন দশক আগে গানটি লিখেছিলেন গোলাম মোর্শেদ, সুর করেছিলেন লাকী আখান্দ্।
৭ ঘণ্টা আগে
ভানুপ্রিয়া হোটেলটি তৈরি হয়েছে একটি কবরস্থানের ওপর, যেখানে ছিল ভূতেদের বসবাস। এক হোটেল ব্যবসায়ী অসাধু উপায়ে হোটেলটি তৈরি করায় ভূতেরা ভিটেছাড়া হয়ে যায়। অন্যদিকে আইনজীবী শাওন মিত্র ইউটিউব থেকে প্ল্যানচেট শিখে ভুল করে ডেকে বসে ভানুপ্রিয়ার ভূতেদের। এরা শাওনকে বাধ্য করে ভূতেদের হয়ে আইনি ব্যবস্থা নিতে।
৭ ঘণ্টা আগে