বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হবে এই কনসার্ট। এ আয়োজনের মূল আকর্ষণ পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
আজ ফেসবুক পেজে বাংলাদেশে আসার কথা জানিয়ে পোস্ট করেছেন আতিফ। ম্যাজিকাল নাইটে তাঁর সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের তাহসান রহমান খান।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে তাহসানের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড কাকতাল। এ ছাড়া পাকিস্তানের আবদুল হান্নানেরও অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছে।
২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, পাওয়া যাবে টিকেট টুমরো ওয়েবসাইটে।
সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তাঁর গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান। ওই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।

আবার খুশির খবর বলিউডে। দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। প্রথম সন্তান দুয়ার জন্মের দুই বছর পার না হতেই ভক্তদের আবারও সুখবর দিলেন দীপিকা ও রণবীর সিং। আজ ১৯ এপ্রিল মেয়ে দুয়ার হাতে ধরা একটি গর্ভধারণ পরীক্ষার কীটের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেন অভিনেত্রী।
১ ঘণ্টা আগে
মুক্তির আগে থেকেই ‘উৎসব’-এর সঙ্গে তুলনা চলছিল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার। নির্মাতা তানিম নূরকেও এই প্রশ্নের জবাব দিতে হয়েছে একাধিকবার। আশাবাদী ছিলেন তানিম। দর্শকের আগ্রহকে নিয়েছিলেন ইতিবাচক হিসেবে। বনলতা এক্সপ্রেস উৎসবকে ছাড়িয়ে যাবে—এমনটাই প্রত্যাশা ছিল তাঁর।
৬ ঘণ্টা আগে
নগর বাউল ব্যান্ড ছাড়লেন গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। দেড় দশকের বেশি সময় নগর বাউলে বাজিয়েছেন এই গিটারিস্ট। দেশ-বিদেশের বহু কনসার্টের মঞ্চে জেমসের সঙ্গী ছিলেন তিনি।
৬ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পের ধারাবাহিক নির্মাণে ঝুঁকছেন নাট্য নির্মাতারা। জনপ্রিয়তাও পাচ্ছে নাটকগুলো। এর মধ্যে অন্যতম মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে।
৬ ঘণ্টা আগে