
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলআরবি ব্যান্ডের সদস্যরাসহ শিল্পীর দীর্ঘদিনের ক্যারিয়ারের সহকর্মীরা। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণা করবেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার ফোয়াদ নাসের বাবু, সংগীতশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদারসহ অনেকে।
আলোচনার পাশাপাশি এই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর গান গেয়ে শোনাবেন এই প্রজন্মের সংগীতশিল্পীরা। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
বেঁচে থাকা অবস্থায় নিয়মিত নতুন গান রেকর্ড করতেন আইয়ুব বাচ্চু। শেষের দিকে নানা কারণে বেশ কিছু গান প্রকাশ করে যেতে পারেননি তিনি। এ ছাড়া কিছু গানের সুর করা আছে, রেকর্ডিং বাকি, কিছু গানের মিক্সিং বাকি। সেই অপ্রকাশিত গানগুলো নিয়ে অনেক দিন ধরে কাজ করছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। গত বছর এই ফাউন্ডেশন থেকে প্রকাশ পায় আইয়ুব বাচ্চুর ‘ইনবক্স’ শিরোনামের গানটি। লিখেছেন নিয়াজ আহমেদ অংশু।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম আইয়ুব বাচ্চুর। কলেজজীবনে ‘আগলি বয়েজ’ নামের ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন আইয়ুব বাচ্চু। ১৯৭৭ সালে যোগ দেন ফিলিংস (বর্তমানে নগর বাউল) ব্যান্ডে। এই ব্যান্ডে ছিলেন ১৯৮০ সাল পর্যন্ত। এরপর যোগ দেন সোলসে। সোলসের অনেক গান সমৃদ্ধ হয়েছে আইয়ুব বাচ্চুর গিটারবাদনে। সোলসের সঙ্গে তিনি ছিলেন ১৯৯০ সাল পর্যন্ত। ১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড গড়েন আইয়ুব বাচ্চু। নাম দিয়েছিলেন লিটল রিভার ব্যান্ড। এই ব্যান্ডই পরে লাভ রান্স ব্লাইন্ড বা এলআরবি নামে পরিচিতি লাভ করে। ২০১৮ সালের ১৮ অক্টোবর প্রয়াত হন আইয়ুব বাচ্চু।

দুই দশকের বেশি সময় পর আবার ফিরছে হলিউডের অন্যতম সেরা রোমান্টিক কমেডি সিনেমা ‘হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ’। সিনেমাটির সিকুয়েল তৈরির কাজ শুরু করেছে প্যারামাউন্ট পিকচার্স। খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম ভ্যারাইটি। ২০০৩ সালে মুক্তি পাওয়া হাউ টু লুজ আ গাই ইন টেন ডেজ সিনেমায় অ্যান্ডি অ্যান্ডারসন...
১ ঘণ্টা আগে
প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
২১ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১ দিন আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১ দিন আগে