আবারও অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী ফরিদা পারভীন। ২ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম গণমাধ্যমকে জানান, ২ সেপ্টেম্বর শিল্পীর ডায়ালাইসিস করানোর কথা ছিল। সে অনুযায়ী হাসপাতালে নেওয়ার পর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তাঁকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।
ইমাম বলেন, ‘ডায়ালাইসিস করার পর আরও কিছু সমস্যা ধরা পড়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি (ফরিদা পারভীন) এখন আইসিইউতে আছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন।’
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদা পারভীনের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফরিদা পারভীনের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
কয়েক বছর ধরে কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয় তাঁর। সেই সঙ্গে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।
গত জুলাইয়ে শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদা পারভীনকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেশ কিছুদিন চিকিৎসাধীন থেকে বাসায় ফিরেছিলেন তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার তরুণ সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সাক্ষাতের শতবর্ষ স্মরণে ব্যতিক্রমী প্রযোজনা মঞ্চে এনেছিল ম্যাড থেটার। আগামীকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রয়েছে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া নাটকের দ্বাদশ প্রদর্শনী।
১০ ঘণ্টা আগে
গত ৩০ জুলাই শেষ হয়েছে ইলিয়াস কাঞ্চনের তৃতীয় ধাপের থেরাপি। এ মাসে শুরু হবে তাঁর পরবর্তী চিকিৎসা। তার আগে কিছুদিন পরিচিতজনের সঙ্গে সময় কাটাতে চেয়েছেন অভিনেতা। তাই স্বল্প সময়ের জন্য দেশে এসেছেন ইলিয়াস কাঞ্চন।
১০ ঘণ্টা আগে
ঔপনিবেশিক শাসনের ইতিহাস, ক্ষমতা দখলের রাজনীতি, অর্থনৈতিক শোষণ এবং লুণ্ঠিত সম্পদ পাচারের মতো বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে কম্পানি। আগামীকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে রয়েছে নাটকটির প্রদর্শনী।
১০ ঘণ্টা আগে
সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ও বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত বলিউড অভিনেত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় নিজেকে ‘জাগ্রত হিন্দু’ হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন।
১৫ ঘণ্টা আগে