গত ভালোবাসা দিবসে শুরু হয়েছে পাভেল আরিনের সংগীতায়োজনে মিউজিক সেশন ‘টাইম জোন লিভিং রুম সেশন’। কনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবেসে সখী’ গান দিয়ে শুরু হয় প্রথম সিজন। গতকাল প্রকাশ পেয়েছে মুজিব পরদেশীর ‘মন তোরে পারলাম না বোঝাইতে’ গানটি। গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমানের অনবদ্য এই গানটি নতুন করে সংগীত আয়োজন করেছেন পাভেল আরিন।
নতুন এই গানটি নিয়ে পাভেল আরিন বলেন, ‘বাংলা ফোক মিউজিককে নতুন রূপে উপস্থাপন করেছেন মুজিব পরদেশী। তাঁর গানের সঙ্গে অনেক আগে থেকে পরিচিত হলেও ২০১৫ থেকে ব্যক্তিগত পরিচয়। আমার এক ডাকেই বিনা বাক্যে মামা আসলেন, গাইলেন, আর সারা রাত আড্ডা দিলেন। শুনলাম তার বর্ণাঢ্য জীবনের গল্প।’
হাসান মতিউর রহমানের ‘মন তোরে পারলাম না বুঝাইতে’ গানটি বেছে নেওয়ার প্রসঙ্গে পাভেল বলেন, ‘অনেক আগে থেকেই গানটা আমার পছন্দ। কী সহজে কত সুন্দর উপস্থাপন। সুর এবং কথার অনবদ্য মেলবন্ধন। অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল যে এই গানটিকে যদি নতুন সাউন্ডে কিছু করা যায়। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই শ্রদ্ধেয় হাসান মতিউর রহমানের প্রতি। তিনি ভালোবেসে এ গানটি নতুন করে উপস্থাপনের অনুমতি দিয়েছেন আমাদের।’
বৃহস্পতিবার গানটি প্রকাশ করা হয় টাইমজোন নিবেদিত লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে। লিভিং রুম সেশনের প্রথম সিজনের গানগুলোর মধ্যে রয়েছে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান। এখন পর্যন্ত প্রকাশিত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমা। গানগুলোর অডিও প্রোডাকশন করেছে বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
১৫ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
১৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ দিন আগে