Ajker Patrika

অস্কারজয়ী সংগীত পরিচালক সাকামোতো মারা গেছেন

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৫: ১৩
অস্কারজয়ী সংগীত পরিচালক সাকামোতো মারা গেছেন

অস্কারজয়ী জাপানি শিল্পী ও সংগীত পরিচালক রিউইচি সাকামোতো ৭১ বছর বয়সে মারা গেছেন। তাঁর ম্যানেজমেন্টের বিবৃতির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে গত ২৮ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সাকামোতো। 

জাপানের টোকিওতে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেছিলেন সাকামোতো। ‘দ্য বিটলস’-এর গান ভালোবেসে বেড়ে উঠেছেন তিনি। সাকামোতো কিবোর্ড বাজাতেন ইয়েলো ম্যাজিক অর্কেস্ট্রা ব্যান্ডের সঙ্গে। 

শুধু জাপানেই নয়, রিউইচি সাকামোতো পুরো বিশ্বে সংগীত পরিচালক হিসেবে সমাদৃত। ‘দ্য লাস্ট এম্পেরর’ এবং ‘মেরি ক্রিসমাস মিস্টার লরেন্স’-এর মতো একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করা সিনেমার সংগীত পরিচালক তিনি। ‘দ্য লাস্ট এম্পেরর’ সিনেমার জন্য তিনি গোল্ডেন গ্লোব ও অস্কার জিতেছিলেন। ২০১৫ সালে ইনারিতুর সিনেমা ‘দ্য রেভেন্যান্ট’–এর সুরকার ছিলেন তিনি। 

অস্কারজয়ী জাপানি শিল্পী ও সংগীত পরিচালক রিউইচি সাকামোতোসামাজিক বিভিন্ন আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন সাকামোতো। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে তিনি সক্রিয় ছিলেন। ২০১২ সালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে তিনি ‘নো নিউকস’ শিরোনামে কনসার্টের উদ্যোগও নিয়েছিলেন। 

সাকামোতোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের অনেক সংগীত ও অভিনয় তারকারা। জাপানি অভিনেতা হারুকা আবে এক টুইটে লিখেছেন, ‘সাকামোতোর সংগীত চিরকাল বেঁচে থাকবে।’ 

সাকামোতোর ম্যানেজমেন্ট জানিয়েছে, সাকামোতোর ইচ্ছা অনুসারে পরিবার ও তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র

ইরানের স্বল্পস্থায়ী যুদ্ধের দুর্বলতা ও দীর্ঘমেয়াদি যুদ্ধের শক্তিমত্তা

গাজীপুরের কারখানায় নিয়োগ দেবে এপেক্স, আবেদন শুরু

জুলাই সনদ আদেশ ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত