টেলিভিশনে নিয়মিত সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পীরা। নিজেদের গানের পাশাপাশি অন্য শিল্পীর জনপ্রিয় গানও পরিবেশন করেন কেউ কেউ। তবে অনেক সময় কভার করা গানের গীতিকার ও শিল্পীর নাম থাকে উপেক্ষিত। এবার এই বিষয়ে অভিযোগ জানালেন সংগীতশিল্পী কাজী শুভ। গতকাল সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করে কাজী শুভ জানান, বিষয়টি একধরনের বাটপারি ও বেয়াদবি। এটা প্রশ্রয় দেওয়া ঠিক হবে না বলে অভিমত তাঁর।
ফেসবুকে কাজী শুভ লেখেন, ‘আমার গাওয়া মৌলিক গানের মাঝে অন্যতম একটি গান “ভুলিয়া না যাইও”; যার গীতিকবি পাগল হাসান। মিউজিক করেছিল রাফি। ছয় বছর আগে ধ্রুব মিউজিক স্টেশন থেকে মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়। এই গানের জন্য শ্রোতাদের অনেক ভালোবাসাও পেয়েছি। ইদানীং দেখছি অনেক শিল্পী বিভিন্ন টিভি চ্যানেলে লাইভে গিয়ে গানটি গাইছে। যেখানে মূল শিল্পীর নামটা তারা বলে না; যেটা সত্যিকার অর্থে চরম পর্যায়ের বেয়াদবি। আর টিভি চ্যানেলগুলো লাইভ গাওয়া গানটা আবার বাণিজ্যিকভাবে ইউটিউবে প্রকাশ করছে, যেখানে মূল শিল্পীর ক্রেডিট পর্যন্ত নেই। আমার দৃষ্টিতে এ ধরনের কাজ চরম পর্যায়ের বাটপারি। তবে অনেক চ্যানেলে ফোন করে বলার পর তারা মূল শিল্পীর নাম যুক্ত করেছে।’
শুভ আরও লেখেন, ‘একটা মৌলিক গানকে প্রতিষ্ঠা করতে এবং শ্রোতাদের কাছে পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হয়। যা-ই হোক, এ ধরনের কাজকে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না। আর সে কারণেই আমার এই প্রতিবাদ।’

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে