‘জাহাজী’ অ্যালবাম দিয়ে ১৯৯৬ সালে পথচলা শুরু করে ব্যান্ড শিরোনামহীন। গত বছর ২৫ বছর পূর্ণ করেছে ব্যান্ডটি। করোনা মহামারির কারণে ২০২১ সালে রজতজয়ন্তী উদ্যাপন হয়নি। এবার সে আয়োজনে মন দিয়েছে দলটি। জানা গেছে, ২৫ বছর পূর্তি উপলক্ষে এ বছর একাধিক বড় কনসার্টে গাইবে শিরোনামহীন।
ব্যান্ডটির রজতজয়ন্তী উদ্যাপনে সঙ্গী হয়েছে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’ (আগের নাম—ব্র্যান্ডমিথ কমিউনিকেশন)। শিরোনামহীনের সঙ্গে যুক্ত হয়ে বছরব্যাপী ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে ব্র্যান্ডমিথ। এরমধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ‘২৫ ইয়ারস অব শিরোনামহীন’ নামের কনসার্ট। এতে শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করবে মুম্বাইয়ের অর্কেস্ট্রা টিম।
মেটালিকা, স্করপিয়নসের মতো বিশ্ব কাঁপানো ব্যান্ডের সঙ্গে পারফর্ম করে শ্রোতাদের মন জয় করলেও বাংলাদেশের কোনো ব্যান্ডের সঙ্গে সিম্ফনি অর্কেস্ট্রার কোলাবরেশন এটাই প্রথম।
কনসার্টের আগে মুম্বাই গিয়ে অর্কেস্ট্রার সাথে প্র্যাকটিস করবে শিরোনামহীন। অর্কেস্ট্রা টিম নিজেরাও ঢাকায় আসবে শিরোনামহীনের সাথে প্রাকটিসের জন্য। ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’-এর তরফ থেকে জানানো হয়েছে, ‘২৫ ইয়ারস অব শিরোনামহীন কনসার্টটি শিরোনামহীনের ভক্তদের জন্যই শুধু নয়, বাংলাদেশের রক মিউজিকপ্রেমিদের জন্য বছরের সবচেয়ে বড় মিউজিক ইভেন্ট হতে যাচ্ছে।’
এছাড়া ২৫ বছর পূর্তি উপলক্ষে শিরোনামহীন ব্যান্ডের ওয়েবসাইট সাজানো হচ্ছে নতুন করে। ভক্তদের জন্য খোলা হচ্ছে ‘শিরোনামহীন জাহাজী’ নামের ফ্যান ক্লাব ওয়েবসাইট, যেখানে ব্যান্ডটির ভক্তরা আসতে পারবেন এক ছায়াতলে।

নিজস্ব সংলাপের ধরণ, ক্ষুরধার অভিনয় আর পর্দায় অনবদ্য উপস্থিতির জন্য যিনি কোটি দর্শকের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিলেন, সেই শক্তিমান অভিনেতা নানা পাটেকর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রবীণ নক্ষত্র।
২১ মিনিট আগে
পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১৩ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ দিন আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১ দিন আগে